News Flash

  • Home
  • খেলা
  • Volleyball Residential Camp:বৃহস্পতিবার থেকে ভলিবলের আবাসিক শিবির : সম্ভাব্য দল ঘোষিত
Image

Volleyball Residential Camp:বৃহস্পতিবার থেকে ভলিবলের আবাসিক শিবির : সম্ভাব্য দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুন।। আবাসিক শিবির শুরু আগামীকাল। সপ্তাহব্যাপী চলবে ১৪ জুন পর্যন্ত। রাজ্য ভলিবল সংস্থার উদ্যোগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনে ভলিবল কোর্টে হবে আবাসিক শিবির। ওই শিবিরের জন্য ১২ জন খেলোয়াড়কে বাছাই করলো রাজ্য ভলিবল সংস্থা। সংস্থার বার্ষিক কর্মসূচীর অঙ্গ  হিসাবে ওই শিবিরের আয়োজন। লক্ষ্য একটাই, প্রশিক্ষণের মধ্য দিয়ে খেলোয়াড়দের উন্নতি করা। প্রতিদিন দুবেলা করে হবে শিবির। রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন খেলোয়াড়দের নাম ঘোষনা করেন। তিনি বলেন, “রাজ্যের ভলিবল খেলোয়াড়দের উন্নতি করাই আমাদের একমাত্র লক্ষ্য। তা মাথায় রেখেই আমরা কাজ করে চলছি”। শিবিরে ডাক পাওয়া খেলোয়াড়রা হলো:‌ বীরু দেববর্মা,নবীন কুমার সরকার, নিরুপম নাথ, রিমন দাস, দীপু জমাতিয়া, আদর্শ দেববর্মা, অনিক ঘোষ, আর্বিন সিনহা, জুযেল দেববর্মা, রাহুল মিঁয়া, সিন্দুরাই জমাতিয়া এবং পবন কুমার শাহ।‌

Releated Posts

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026

‘বিশ্বকাপে খেলা অসম্ভব নয়, এটা রকেট সায়েন্স নয়’: ভারতের ফুটবলের রোডম্যাপ জানালেন শাজি প্রভাকরণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখনই ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে…

ByByNews Desk Jul 19, 2026

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা: মেসি-ভক্তদের ভোর ৪টা পর্যন্ত ক্যাফেতে খেলা দেখার আহ্বান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়াতে বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jul 18, 2026

‘প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ ছিল’, জাপান ওপেনের ফাইনালে উঠে বললেন পিভি সিন্ধু

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): জাপান ওপেন ২০২৬-এর মহিলা এককের ফাইনালে উঠে নিজের একাগ্রতা, মানসিক দৃঢ়তা এবং কোচের পরামর্শকেই…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top