News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Himanta Biswa Sharma : যাবতীয় জল্পনার অবসান, অসমে হিমন্তবিশ্বের মন্ত্রিসভায় নয়া দুই মুখ, আগামীকাল শপথ নন্দিতা গারলোসা ও জয়ন্তমল্ল বরুয়ার
Image

Himanta Biswa Sharma : যাবতীয় জল্পনার অবসান, অসমে হিমন্তবিশ্বের মন্ত্রিসভায় নয়া দুই মুখ, আগামীকাল শপথ নন্দিতা গারলোসা ও জয়ন্তমল্ল বরুয়ার

গুয়াহাটি, ৮ জুন (হি.স.) : যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কোন দুই বিধায়ককে তাঁর মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। ধারণা অনুযায়ী হিমন্তবিশ্বের মন্ত্রিসভায় নয়া মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন ডিমা হাসাও জেলা সদর হাফলঙের বিধায়ক নন্দিতা গারলোসা এবং নলবাড়ির জয়ন্তমল্ল বরুয়া। জয়ন্তমল্ল বর্তমানে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। আগামীকাল বিকেল তিনটেয় শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰের মিলনায়তনে নয়া দুই মন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি।

নয়া দুই মন্ত্ৰীকে অন্তৰ্ভুক্তির মাধ্যমে মন্ত্রিসভার সম্প্ৰসারণ ঘটাবেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। তিনদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ৯ জুন স্বল্প পরিসরে তিনি তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাবেন। কোনও মন্ত্রীকে ছাঁটাই করা হবে না, তবে কয়েকজনের দফতরে রদবদল ঘটানো হবে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কারবি আংলং স্বশাসিত পরিষদীয় নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, পাহাড় থেকে যে কোনও এক বিধায়ক আগামী ৯ জুন রাজ্য মন্ত্রিসভায় শপথ নেবেন। এর পরই হাফলঙের বিধায়ক নন্দিতা গারলোসার নাম চর্চায় ওঠে আসে। নন্দিতা মন্ত্রী হওয়ায় এবার মনে করা হচ্ছে, ডিমা হাসাও জেলার খরা কেটে গেছে। কেননা গত ১৫ বছর পর পাহাড়ি জেলা ডিমা হাসাও থেকে কোনও বিধায়ক রাজ্য মন্ত্রিসভায় স্থান লাভ করেছেন।

Releated Posts

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

নীরবে সন্ত্রাসী নেটওয়ার্ক বিস্তার করছে একিউআইএস, নজরে ভারতের উত্তর-পূর্বাঞ্চল: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) গত কয়েক বছরে ছন্নছাড়া সংগঠন…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

উচ্চশিক্ষায় সুশাসনের লক্ষ্যে ‘হায়ার এডুকেশন কাউন্সিল’ গড়বে অসম

গুয়াহাটি, ১৪ আগস্ট (আইএএনএস): রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সংগঠিত, স্বচ্ছ ও কাঠামোবদ্ধ করতে ‘অসম স্টেট হায়ার এডুকেশন কাউন্সিল’…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

দেশভাগের ক্ষত কখনও ভুলব না: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৪ আগস্ট (আইএএনএস): ১৯৪৭ সালের দেশভাগের সময় প্রাণ হারানো অসংখ্য মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top