News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Anglong Autonomous Council :নির্ঝঞ্ঝাটে চলছে ২৬ আসনের কারবি আংলং স্বশাসিত পরিষদের ভোট, ৭,৪০,০৬০ জন ভোটারের হাতে ১৬৫ জন প্রার্থীর ভাগ্য
Image

Anglong Autonomous Council :নির্ঝঞ্ঝাটে চলছে ২৬ আসনের কারবি আংলং স্বশাসিত পরিষদের ভোট, ৭,৪০,০৬০ জন ভোটারের হাতে ১৬৫ জন প্রার্থীর ভাগ্য

ডিফু (অসম), ৮ জুন (হি.স.) : ২৬ আসনের কারবি আংলং স্বশাসিত পরিষদের ভোটগ্রহণ চলছে। ৭,৪০,০৬০ জন ভোটারের হাতে নির্ধারণ হবে ১৪ জন মহিলা সহ ১৬৫ জন প্রার্থীর ভাগ্য। এখন পর্যন্ত ভোটপ্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণভাবে চলছে, জানা গেছে প্রশাসন সূত্রে।

আজ বুধবার সকাল ৭.৩০ মিনিট থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আবহাওয়া অনুকূল। তাই সম্ভবত সকাল খেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা গেছে উৎসাহী ভোটারদের দীর্ঘ লাইন। মোট ৯০৬টি কেন্দ্ৰে চলছে ভোটগ্ৰহণ। এগুলির মধ্যে ৫৭টি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিফুর বিধায়ক বিদ্যাসিং ইংলেং এবং বোকাজানের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ ডা. নোমল মোমিল সকাল সকাল তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কারবি আংলঙের জেলাশাসক দিবাকর নাথ জানিয়েছেন, এবার কারবি পরিষদের নির্বাচনে মোট ১৭টি ভোট গ্রহণ কেন্দ্র মহিলা ভোট কর্মীর দ্বারা পরিচালিত হচ্ছে। আজ সকাল ৭.৩০-টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪-টা পর্যন্ত। কারবি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন ইভিএমের বদলে অনুষ্ঠিত হচ্ছে ব্যালট পেপারে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে ১০ জুন সকাল ৮-টা থেকে, জানান জেলাশাসক।

এদিকে কারবি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে জানিয়ে জেলাশাসক জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।

প্রসঙ্গত, মূলত মোট ৩০ জন পারিষদ নিয়ে গঠিত কারবি আংলং স্বশাসিত পরিষদ। তাঁদের মধ্যে কারবি আংলং এবং পশ্চিম কারবি আংলং, উভয় জেলাকে অন্তর্ভুক্ত করে ২৬ জনকে নির্বাচিত করেন ভোটার-জনতা। বাকি চার সদস্য পদাধিকার বলে মনোনীত হন।

Releated Posts

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

নীরবে সন্ত্রাসী নেটওয়ার্ক বিস্তার করছে একিউআইএস, নজরে ভারতের উত্তর-পূর্বাঞ্চল: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) গত কয়েক বছরে ছন্নছাড়া সংগঠন…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

উচ্চশিক্ষায় সুশাসনের লক্ষ্যে ‘হায়ার এডুকেশন কাউন্সিল’ গড়বে অসম

গুয়াহাটি, ১৪ আগস্ট (আইএএনএস): রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সংগঠিত, স্বচ্ছ ও কাঠামোবদ্ধ করতে ‘অসম স্টেট হায়ার এডুকেশন কাউন্সিল’…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

দেশভাগের ক্ষত কখনও ভুলব না: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৪ আগস্ট (আইএএনএস): ১৯৪৭ সালের দেশভাগের সময় প্রাণ হারানো অসংখ্য মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top