News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Finance Minister Ajanta :কারবি স্বশাসিত পরিষদের নিৰ্বাচনে ধূলিসাৎ হয়ে যাবে কংগ্ৰেস : অর্থমন্ত্রী অজন্তা
Image

Finance Minister Ajanta :কারবি স্বশাসিত পরিষদের নিৰ্বাচনে ধূলিসাৎ হয়ে যাবে কংগ্ৰেস : অর্থমন্ত্রী অজন্তা

দুধনৈ (অসম), ৮ জুন (হি.স.) : কারবি স্বশাসিত পরিষদের নিৰ্বাচনে ধূলিসাৎ হয়ে যাবে কংগ্ৰেস৷ ২৬ আসনের মধ্যে কোনওটাতেই বিজেপি প্রার্থীর ধারেকাছে আসবেন না কংগ্রেস প্রার্থীরা৷ সব আসনেই হেসেখেলে বিজেপি মনোনীত প্ৰাৰ্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে, দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ৷

গোয়ালপাড়া জেলার অন্তর্গত দুধনৈয়ের খাড়াগ্রামে নবনির্মিত সনাতন ব্ৰহ্মযজ্ঞ মন্দির উদ্বোধন করতে এসেছিলেন অর্থমন্ত্ৰী৷ গোয়ালপাড়া জেলার অভিভাবক মন্ত্রী নেওগ জানান, প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়-সাপেক্ষে নিৰ্মাণ করা হয়েছে সনাতন ব্ৰহ্মযজ্ঞ সমাজের এই মন্দির৷ এদিন সকালে খাড়াগ্রামে এসে হয়েছে সনাতন ব্ৰহ্মযজ্ঞ সমাজের এই মন্দিরে প্রথমে তিনি আয়োজিত ধর্মীয় ক্রিয়াকর্মে অংশগ্রহণ করেছেন, দিয়েছেন যজ্ঞে আহুতিও৷

এর পর উপস্থিত সংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অর্থমন্ত্রী কারবি আংলঙে আজ চলমান ভোট প্রসঙ্গে কংগ্রেসকে ঠুকেছেন তিনি৷ তিনি আরও বলেন, শতাব্দি-প্রাচীন ভারতীয় জাতীয় কংগ্ৰেস দলের জন্য দুঃখ হয়৷ দলের আজ কেন এই করুণ পরিস্থিতি সে সম্পর্কে দলীয় নেতাদের বিচার-বিশ্লেষণ করা উচিত৷ মন্ত্রী বলেন, অসমে বিগত নিৰ্বাচনগুলিতে বিজেপি ভালো ফলাফল করেছে, আজও তার পুনরাবৃত্তি ঘটবে৷ কংগ্রেস এককথায় ধূলিস্যাত হয়ে যাবে৷

গতকাল ঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় সরকারি বিদ্যালয়গুলির শোচনীয় ফলাফল সম্পর্কে সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারি বিদ্যালয়গুলির পরিকাঠামো আরও উন্নত করতে হবে৷ এ বিষয়ে অবশ্য শিক্ষামন্ত্রী ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন৷

Releated Posts

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

নীরবে সন্ত্রাসী নেটওয়ার্ক বিস্তার করছে একিউআইএস, নজরে ভারতের উত্তর-পূর্বাঞ্চল: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) গত কয়েক বছরে ছন্নছাড়া সংগঠন…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

উচ্চশিক্ষায় সুশাসনের লক্ষ্যে ‘হায়ার এডুকেশন কাউন্সিল’ গড়বে অসম

গুয়াহাটি, ১৪ আগস্ট (আইএএনএস): রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সংগঠিত, স্বচ্ছ ও কাঠামোবদ্ধ করতে ‘অসম স্টেট হায়ার এডুকেশন কাউন্সিল’…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

দেশভাগের ক্ষত কখনও ভুলব না: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৪ আগস্ট (আইএএনএস): ১৯৪৭ সালের দেশভাগের সময় প্রাণ হারানো অসংখ্য মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top