News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রতিবাদে অবরোধ এলাকাবাসীর
Image

রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রতিবাদে অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ রাস্তা সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিশালগড়ের ঢাকার বাড়ি এলাকায় রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ জানা যায় ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই রাস্তা সংস্কারের কাজ চলছে৷ রাস্তা সংস্কারের কাজে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ করা হয়৷ এসব বিষয়ে স্থানীয় জনগণের তরফ থেকে প্রশাসনের কর্মকর্তাদের কাছে অভিযোগ জানিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য একাধিকবার অনুরোধ জানানো হয়েছে৷ বিষয়টি পূর্ত দপ্তরের আধিকারিকের নজরেও  আনা হয়৷ কিন্তু এ ব্যাপারে কোন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই এলাকার জনগণ রাস্তার কাজে দুর্নীতি বন্ধ করতে মঙ্গলবার ঢাকার বাড়ি এলাকায় পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে ওই রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে পুলিশ এবং পূর্ত দপ্তরের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন৷ অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা আলোচনায় মিলিত হন৷ পুর্ত দপ্তরের এসডিও গৌতম ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছেন রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার যে অভিযোগ মিলেছে তা খতিয়ে দেখে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ দ্রুত রাস্তা সংস্কারের কাজ পুনরায় শুরু করার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান৷ সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top