News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক চোর সন্দেহে মানসিক রোগীকে মারধর অভয়নগরে
Image

বাইক চোর সন্দেহে মানসিক রোগীকে মারধর অভয়নগরে

আগরতলা, ৭ জুন৷৷ চোর সন্দেহে এক মানসিক রোগীকে বেধড়ক মারধর করে জখম করার ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আগরতলা শহর সংলগ্ণ অভয়নগর এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ আহত মানসিক রোগীর নাম নিখিলেশ দেববর্মা৷

জানা গেছে, নিখিলেশ দেববর্মা বেশ কিছুদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন৷ পরিবারের তরফ থেকে তাকে চিকিৎসা করানো হচ্ছে৷ সোমবার রাতে অভয়নগর এলাকায় তিনি একটি বাইকের উপরে বসে ছিলেন৷ তখনই তাকে বাইক চোর সন্দেহে কতিপয় লোকজন বেধড়ক মারধর করেন৷ তাতে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন এগিয়ে আসেন৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

এদিকে যারা বাইক চোর সন্দেহে মানসিক রোগীকে মারধর করেছেন তাদেরকে আটক করে উত্তম-মধ্যম দিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ দুজনকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ আইন হাতে তুলে নেওয়ার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ স্থানীয় জনগণের অভিমত, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি সত্যিই বাইক চুরি করতে এসে থাকলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। কিন্ত, তার বদলে তাকে মারধর করে জখম করা হয়েছে কেন প্রশ্ন তুলেছেন এলাকাবাসী৷আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে নজির স্থাপন করার জন্য দাবি উঠেছে৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে যে কোন ঘটনার পরপরই আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ এ ধরনের ঘটনা সত্যিকার অর্থেই দুর্ভাগ্যজনক৷

Releated Posts

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

কমলপুরে এনএসএস-এর সাত দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

আগরতলা, ৩০ জুলাই : সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কমলপুর পিএম শ্রী কে.সি.…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top