News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পতিছড়ী পঞ্চায়েতে পরিষেবা পাচ্ছেন না এলাকাবাসী
Image

পতিছড়ী পঞ্চায়েতে পরিষেবা পাচ্ছেন না এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৭ জুন৷৷ বগাফা ব্লকের অধীনে পতিছড়ী বি এম সি তে সঠিকভাব পরিষেবা পাচ্ছেনা এলাকাবাসী এমনটাই অভিযোগ৷ ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী পঞ্চায়েত কার্যালয়ে দীর্ঘদিন যাবৎ লোকজনের সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না৷  এই নিয়ে মঙ্গলবার দেখা গেলো বেলা ১ টা অতিক্রান্ত হবাব পরেও  পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলানো অবস্থায় রয়েছে৷  এলাকার লোকজনেরা পঞ্চায়েতে এসে দীর্ঘসময় বসে থাকার পরেও পঞ্চায়েতে কর্তাবাবুদের দেখা মেলেনি৷  অবশেষে বেলা ১ টা অতিক্রান্ত হবার পর পঞ্চায়েত সেক্রেটারী শঙ্কর দাস পঞ্চায়েতে আসেন৷ এই পঞ্চায়েতের পরিষেবা নিয়ে এলাকাবাসীরা সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দেন৷  এলাকাবাসীরা জানান মাসের অধিক সময়ে এই পঞ্চায়েত কার্যালয় বন্ধ থাকে৷  এতে করে লোকজনেরা বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়৷  পঞ্চায়েত বন্ধ থাকার অভিযোগের সত্যতা স্বীকার করে সংবাদমাধ্যমের সামননে জানান পঞ্চায়েতের সেক্রেটারী শঙ্কর দাস৷  তিনি জানান কর্মী স্বল্পতার জন্য এমনটা হচ্ছে৷  সেক্রেটারী জানান তিনি প্রতিনিয়ত অফিসের কাজে ব্লকথেকে নানান জায়গায় যেতে হচ্ছে যার ফলে পঞ্চায়েত বন্ধ রেখে যেতে হয়৷  পঞ্চায়েতে দুইজন জি আর এস আছে কিন্তু উনারা সঠিকভাবে পঞ্চায়েতে আসেন না৷  সেক্রোটারি শঙ্কর দাস জানানা পঞ্চায়েতে কর্মী সল্পতার কথা ব্লক আধিকারিককে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি৷  তাই বাধ্যহয়ে বেশিরভাগ সময় পঞ্চায়েত কার্যালয় বন্ধ রাখতে হয়৷  এলাকাবাসীর দাবী এই পঞ্চায়েত কার্যালয়ে সঠিকভাবে পরিষেবা প্রদান করা হোক৷  এখন দেখার বিষয় এলাকার লোকজনদের সঠিকভাবে পরিষেবা প্রদানে ব্লক আধিকারিক কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

Releated Posts

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

বিধানসভা অধিবেশন মুলতবি

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিধানসভা পরিচালনায় সহযোগিতা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top