News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court: সুপ্রিম কোর্টে চত্বরে ব্যাঙ্কে আগুন, দমকলের এক ঘন্টার চেষ্টায় আয়ত্তে
Image

Supreme Court: সুপ্রিম কোর্টে চত্বরে ব্যাঙ্কে আগুন, দমকলের এক ঘন্টার চেষ্টায় আয়ত্তে

নয়াদিল্লি, ৭ জুন (হি. স.) : সুপ্রিম কোর্ট চত্বরে আগুন লাগল একটি ব্যাঙ্কের শাখায়। মঙ্গলবার সকালে শীর্ষ আদালত চত্বরে অবস্থিত ইউকো ব্যাঙ্কে আগুন লাগে। অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, ব্যাঙ্কের কিছু নথি ও আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, দিল্লির তিলক মার্গে সুপ্রিম কোর্ট চত্বরে অবস্থিত ইউকো ব্যাঙ্কে মঙ্গলবার সকালে আগুন লাগে। সেই সময় ব্যাঙ্ক বন্ধ ছিল। খবর পাওয়ার পর আগুন নেভাতে আসে দমকলের মোট ৬টি ইঞ্জিন। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা প্রাথমিকভাবে জানা না গেলেও মনে করা হচ্ছে শর্টসার্কিটের কারণেই এই বিপত্তি।

Releated Posts

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026

নেপালের সঙ্গে যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ১৫ আগস্ট (আইএএনএস): নেপাল ও ভারতের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হচ্ছে বলে জানালেন নেপালে নিযুক্ত ভারতের…

ByByNews Desk Aug 15, 2026

‘বড় স্বপ্ন উন্নতির গতি বাড়ায়’: উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় ভারতের রূপরেখা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যই দেশের উন্নয়নের গতি বাড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top