News Flash

  • Home
  • দেশ
  • Attacked: শোপিয়ানে সন্ত্রাসী হামলার কিনারা, বেসরকারি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত ৪
Image

Attacked: শোপিয়ানে সন্ত্রাসী হামলার কিনারা, বেসরকারি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত ৪

শ্রীনগর, ৭ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় বেসরকারি গাড়িতে বিস্ফোরণের ঘটনার কিনারা করল পুলিশ। এক সপ্তাহের মধ্যেই ওই বিস্ফোরণের ঘটনায় ৪ জন জঙ্গি ও সন্ত্রাসী মদতদাতাকে গ্রেফতার করেছে পুলিশ। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, শোপিয়ানের সেডোতে বেসরকারি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে জানিয়েছেন কাশ্মীরের আইজিপি। ওই বিস্ফোরণে একজন সেনা জওয়ান শহিদ হয়েছিলেন ও দু’জন আহত হয়েছিলেন।

গত ২ জুন ভোররাত আনুমানিক তিনটে নাগাদ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের সেডো থেকে একটি অভিযান শুরু করা হয়েছিল, পাতিটোহালানে তল্লাশি চালানোর জন্য। সেই স্থানে যাওয়ার সময় সেডো থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাড়া নেওয়া গাড়িতে বিস্ফোরণ হয়। ওই গাড়িতেই তল্লাশি চালানোর জন্য যাচ্ছিলেন জওয়ানরা। বিস্ফোরণে ৩ জন সেনা জওয়ান আহত হন, পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। বিস্ফোরণের প্রকৃতি ও উৎস খুঁটিয়ে দেখা হয়, জানা যায় আইইডি ব্যবহার করেছিল জঙ্গিরা।

Releated Posts

‘বন্দে মাতরম’-এর প্রতি চরম অসম্মান: কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ৮০তম স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Aug 15, 2026

পিএমআইএস-এর ৮৬ জন ইন্টার্নের সঙ্গে কথা বললেন নির্মলা সীতারামন, একাধিক ইন্টার্ন পেলেন স্থায়ী চাকরির প্রস্তাব

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম-এর ২৪টি সহযোগী সংস্থার ৮৬ জন ইন্টার্নের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কর্মজীবনের…

ByByNews Desk Aug 15, 2026

বিশ্বজুড়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান

সুভা, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হাইকমিশনে…

ByByNews Desk Aug 15, 2026

নেপাল সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর অভিযোগ, সতর্ক ভারতীয় নিরাপত্তা সংস্থা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top