News Flash

Image

Accident: দুইটি দুর্ঘটনায় আহত তিন

বিশালগড়, ৬ জুন : রবিবার রাতে ত্রিশ মিনিটের ব্যবধানে পৃথক দুটি যান দুর্ঘটনায় গুরুতর আহত হন তিন জন।  প্রথম দুর্ঘটনাটি বিশালগড় বাইদ্যারদীঘি বাজার সংলগ্ন এলাকায় স্কুটি ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। তাতে গুরুতর আহত হন স্কুটি চালক কানাই লাল দেবনাথ। তাকে ঘটনাস্থল উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।

অপরদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব গকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়কে। বিশালগড় থেকে আগরতলা যাওয়ার পথে একটি মারুতি ভ্যান গাড়ী আগরতলা থেকে বিশালগড়ের অভিমুখে আসা একটি ম্যাক্স গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার আরেক পথচারীকে জখম করে রাস্তার পাশের জঙ্গলে গিয়ে থামে। তাতে গুরুতর আহত হন পথচারী কেশব দাস এবং ম্যাক্স গাড়ির যাত্রী সতী ঘোষ নামের এক মধ্যবয়সী মহিলা। ঘটনাস্থল থেকে মারুতি গাড়ির ড্রাইভার এবং ম্যাক্স গাড়ির ড্রাইভার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

নিত্যদিন যান দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় পথের বলি হচ্ছে অগণিত মানুষ। যান দুর্ঘটনা কমাতে ট্রাফিক দপ্তর যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করে তার দাবি উঠছে।

Releated Posts

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026

সীমান্ত সড়কে টহলদারিতে ৭০ বোতল এসকফ ও ১৮ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯.৭০ লক্ষ টাকা

সোনামুড়া, ৪ অক্টোবর: নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সীমান্ত সংলগ্ন সড়কে টহলদারির সময় পরিত্যক্ত অবস্থায়…

ByByReshmi Debnath Oct 4, 2026

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top