প্রাগ, ৬ জুন (হি.স.): চেক প্রজাতন্ত্র সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সোমবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সেদেশে বসবাসরত প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক টুইটে তিনি জানিয়েছেন, সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সমৃদ্ধি সম্প্রসারণ যথেষ্ট উৎসাহব্যঞ্জক।
ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৪.৩৪ মিনিট নাগাদ টুইট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, প্রাগে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করে আনন্দিত। তাঁদের মধ্যে অনেকেই ভাল কাজ করছেন, তা দেখে ভালো লাগছে। ভারতীয় সম্প্রদায়ের সমৃদ্ধি সম্প্রসারণ যথেষ্ট উৎসাহব্যঞ্জক। তাঁদের সঙ্গে উন্নয়ন এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মত বিনিময় করেছি।


















