News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Deadly firing on petty businessman : কোকরাঝাড়ের শেরফাংগুড়িতে ক্ষুদ্ৰ ব্যবসায়ীর ওপর প্রাণঘাতী গুলি হামলা
Image

Deadly firing on petty businessman : কোকরাঝাড়ের শেরফাংগুড়িতে ক্ষুদ্ৰ ব্যবসায়ীর ওপর প্রাণঘাতী গুলি হামলা

কোকরাঝাড় (অসম), ৫ জুন (হি.স.) : কোকরাঝাড় জেলার শেরফাংগুড়ি থানার অন্তৰ্গত নারাবাড়ি গ্রামে শনিবার রাতে প্রাণঘাতী হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক ক্ষুদ্র ব্যবসায়ী৷ গুলিবিদ্ধ ব্যবসায়ীকে সুনীল মণ্ডল বলে পরিচয় পাওয়া গেছে৷

প্রাপ্ত খবরে প্রকাশ, গতরাতে অস্ত্ৰধারী দুই যুবক মটর বাইকে করে এসে নিকট-দূরত্ব থেকে ক্ষুদ্ৰ ব্যবসায়ী সুনীল মণ্ডলকে লক্ষ্য করে গুলি করে৷ গুলি ছুঁড়েই তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়৷ আকস্মিকভাবে সংগঠিত ঘটনায় দিগবিদিগশূন্য পরিবার এবং গ্রামের মানুষ সঙ্গে সহ্গে শেরফাংগুড়ি থানায় খবর দেন৷

গুলি সুনীলের বুকে বিদ্ধ হয়েছে বলে জানা গেছে৷ পুলিশ এসে আহত সুনীল মণ্ডলকে রাতেই বঙাইগাঁও লোওয়ার আসাম হাসপাতালে নিয়ে ভরতি করিয়েছে৷ পুলিশ আততায়ীদের সন্ধানে তালাশি অভিযান শুরু করেছে৷ তাছাড়া কী কারণে আততায়ীরা সুনীলের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে সে ব্যাপারে তদন্ত জারি রেখেছে পুলিশ৷

গ্রামের মানুষ জানিয়েছেন, সুনীল মণ্ডলে ধান কিনে চাল বিক্রি করতেন৷ চাল বিক্রি করে কোনও রকম তাঁর পরিবারের ভরণ-পোষণ করেন৷ তিনি নিতান্তই এক ক্ষুদ্ৰ ব্যবসায়ী৷ তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে শীঘ্র দুই আততায়ীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার তথা প্ৰশাসনের কাছে দাবি জানিয়েছেন৷

Releated Posts

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top