News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Masks Are Mandatory : মহারাষ্ট্রে আবারও বাধ্যতামূলক মাস্ক
Image

Masks Are Mandatory : মহারাষ্ট্রে আবারও বাধ্যতামূলক মাস্ক

মুম্বই, ৪ জুন (হি. স.) : মহারাষ্ট্রে ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়াতেই ফের প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হল। শনিবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব প্রদীপ ব্যাস সব জেলাশাসককে চিঠি দিয়ে প্রকাশ্যস্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন।

চিঠিতে তিনি লিখেছেন, ‘ট্রেন, বাস, সিনেমা হল, অডিটোরিয়াম, বিভিন্ন অফিস, হাসপাতাল, কলেজ ও স্কুলগুলিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। সাধারণ মানুষ যাতে নির্দেশ মেনে চলেন, তার জন্য সতর্ক নজরদারি চালাতে হবে।’ উল্লেখ্য, টানা তিন মাস বাদে শুক্রবারই মহারাষ্ট্রে করোনার দৈনিক সংক্রমণ ফের হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বাণিজ্যনগরী মুম্বই ও থানেতে করোনার সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। তবে আপাতত মাস্ক পরা বাধ্যতামূলক হলেও, মাস্ক না পরলে জরিমানা আদায়ের মতো কঠিন পথে হাঁটা হচ্ছে না।

প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকেই দেশে আচমকা করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। দৈনিক সংক্রমণ চার হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বিশেষ করে কেরল, মহারাষ্ট্র , কর্নাটক, তামিলনাডু ও তেলেঙ্গানায় সংক্রমণ ভয়াবহ হয়ে উঠছে। ইতিমধ্যেই পাঁচ রাজ্যকে সতর্ক করে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক । পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top