News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPM : মিছিলের অনুমতি না দেয়ায় মধুপুর থানা ঘেরাও সিপিএমের
Image

CPM : মিছিলের অনুমতি না দেয়ায় মধুপুর থানা ঘেরাও সিপিএমের

আগরতলা, ৪ জুন৷৷ মিছিল করার অনুমতি না দেওয়ায় বিরোধী দল সিপিআইএম শনিবার মধুপুর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে৷

সংবাদ সূত্রে জানা গেছে, সিপিআইএম মধুপুর এলাকায় মিছিল করার অনুমতি চেয়েছিল৷ মধুপুর থানার পুলিশ মিছিল করার অনুমতি দিয়ে পরে বাতিল করে দেয়৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ মিছিল করার অনুমতি না দেওয়ায় এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরীর নেতৃত্বে সিপিআইএম কর্মী সমর্থকরা শনিবার সকালে মধুপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়৷

বিক্ষোভ স্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা সিদ্দিকী রহমান বলেন, মানুষের অর্জিত অধিকার হরণ করার চেষ্টা করছে পুলিশ৷ পুলিশের এ ধরনের কার্যকলাপ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ তিনি বলেন, রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে৷ কাজ, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট তৈরি সহ দৈনন্দিন সমস্যা সম্পর্কে মানুষ যখন কথা বলার চেষ্টা করছে তখনই নানা ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে৷

তাঁর অভিযোগ, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই৷ তাঁর দাবি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত রাখার দাবিতে এই সিপিআইএমের তরফ থেকে মধুপুর এলাকায় মিছিল করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল৷ আশ্চর্যজনকভাবে পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে মিছিল করার অনুমতি দিতে অস্বীকার করেছে৷ স্বাভাবিক কারণেই বিরোধী দল সিপিএমের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে, বলেন তিনি৷প্রতিবাদে সোচ্চার হয়ে থানা ঘেরাও করে দলীয় নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগামী দিনে এ ধরনের পক্ষপাতমূলক আচরণ করা হলে এবং মিছিল-মিটিং করার অনুমতি না দিলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ পুলিশকে স্পষ্ট বার্তা দিয়ে সিপিআইএম নেতা সিদ্দিকুর রহমান বলেন, আগামী দিনে অনুমতি না পেলে ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাবে৷ অনুমতি ছাড়াই বিরোধীদল মিছিল করবে৷ তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে প্রশাসনকে দায়ী থাকতে হবে বলেও তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top