News Flash

  • Home
  • বিদেশ
  • Joe Biden: অস্ত্র কেনার জন্য ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা উচিত : বাইডেন
Image

Joe Biden: অস্ত্র কেনার জন্য ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা উচিত : বাইডেন

ওয়াশিংটন, ৩ জুন (হি.স.): আমেরিকায় বন্দুক হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে, বন্দুকবাজের হামলায় ইতিমধ্যেই অনেকের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন, অস্ত্র কেনার জন্য ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা উচিত। আমেরিকায় বন্দুক হিংসার প্রেক্ষিতে বৃহস্পতিবার (আমেরিকার সময় অনুযায়ী) জো বাইডেন বলেছেন, হাউস পরের সপ্তাহে বেশ কিছু পদক্ষেপের পরিকল্পনা করছে, নিরাপদ স্টোরেজ প্রয়োজনীয়তা, উচ্চ-ক্ষমতা ম্যাগাজিনের উপর নিষেধাজ্ঞা, অস্ত্র কেনার বয়স বাড়িয়ে ২১ প্রভৃতি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেছেন, ১৯৯৪ সালে পাশ হওয়া অ্যাসল্ট অস্ত্র এবং উচ্চ-ক্ষমতার ম্যাগাজিনের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা উচিত আমাদের। ১০ বছর ধরে এটি আইন ছিল, গুলি চালানোর ঘটনা কমে গিয়েছিল। ২০০৪ সালে রিপাবলিকানরা আইনের মেয়াদ শেষ দেওয়ার পর এবং সেই অস্ত্রগুলি আবার বিক্রি করার অনুমতি দেওয়ায় গুলি চালানোর তিনগুণ বেড়েছে।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top