News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Yaba And Ganja Recovered : ভাগ্যপুর সীমান্তে উদ্ধার ছয় লক্ষাধিক টাকার ইয়াবা ও গাঁজা
Image

Yaba And Ganja Recovered : ভাগ্যপুর সীমান্তে উদ্ধার ছয় লক্ষাধিক টাকার ইয়াবা ও গাঁজা

চুরাইবাড়ি, ২ জুন৷৷ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলার ধর্মনগর থানাধীন সীমান্ত রক্ষী বাহিনীর ১৩৯ নং ব্যাটালিয়ানের ইয়াকুব নগর বিওপির কোম্পানি কমান্ড্যান্ট প্রমোদ কুমারের নেতৃত্বে নেশা বিরোধী অভিযান চালিয়ে ভাগ্যপুর গ্রামের একটি পরিত্যক্ত বাঁশ ঝার থেকে এক হাজার দুইশো পঁচিশটি ইয়াবা ট্যাবলেট সহ দুই কেজি শুকনো গাঁজা উদ্ধার করে সীমান্ত রক্ষী জওয়ানরা৷

মূলত, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই ইয়াবা টেবলেট ও গাঁজা মজুত রাখা হয়েছিল বলে জানা যায়৷ উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ বাইশ হাজার টাকা হবে বলে জানিয়েছেন সীমান্ত রক্ষী বাহিনীর ডি আই জি রাজীব দোয়া৷ তিনি আরো জানান, আগামী দিনেও এধরনের অভিযান অব্যাহত থাকবে৷ তবে নেশা সামগ্রী উদ্ধার হলেও কাউকে আটক করতে পারেনি সীমান্ত রক্ষী জওয়ানরা৷

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top