News Flash

Image

বিলাসীপাড়ার ১৭ নম্বর জাতীয় সড়কে যান-দুৰ্ঘটনা, হতাহত তিন মহিলা

বিলসীপাড়া (অসম), ২ জুন (হি.স.) : দুরন্ত সুইফট ডিজায়ারের ধাক্কায় একজনের মৃত্যুর পাশাপাশি অপর দুজন গুরুতরভাবে আহত হয়েছেন| তাঁরা মা ও মেয়ে| যান-দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন মা বুলবুলি বেওয়া (৫৫)| আহতদের তাঁর কন্যা আসমিনা বেগম এবং হুসেনা বেগম বলে পরিচয় পাওয়া গেছে|

দুর্ঘটনাটি বুধবার রাতে ধুবড়ি জেলার সদর বিলাসীপাড়া মহকুমার অন্তর্গত চিড়াকুটা এলাকায় সংঘটিত হয়েছে| আহত দুই মেয়েকে প্ৰথমে বিলাসীপাড়া আদৰ্শ হাসপাতালে নিয়ে যাওয়া হয়| কিন্তু তাঁদের শারীরিক অবস্থা সংকজনক বলে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য কোকরাঝাড় সিভিল হাসপাতালে রেফার করা হয়েছে| হতাহতরা চিড়াকুটা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে|

প্রাপ্ত খবরে প্রকাশ, দুৰ্ঘটনা সংঘটিত করে অভিশপ্ত এএস ১৯ কিউ ৫৫৫১ নম্বরের সুইফট ডিজায়ারটি নিয়ে অকুস্থল থেকে দ্রুত পালিয়ে শালকোচা পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমৰ্পণ করেছেন গাড়ির চালক| ঘটনা সম্পর্কে এমভি আইনে মামলা রুজু করেছে পুলিশ| এদিকে নিহত বুলবুলি বেওয়াক মৃতদেহ উদ্ধার করে কোকরাঝাড় সিভিল হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে| আজ তাঁর ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ|

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top