News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dharmanagar : ধর্মনগরে খাদ্য গুদামে নিম্নমানের চাল
Image

Dharmanagar : ধর্মনগরে খাদ্য গুদামে নিম্নমানের চাল

চুরাইবাড়ি, ২ জুন৷৷ দীর্ঘদিন ধরে ধর্মনগরের রেশন শপগুলিতে নিম্নমানের চাল সরবরাহ করার অভিযোগ উঠে আসছিল৷ সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ধর্মনগরের বিধায়ক তথা উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন, পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, সমাজসেবী শ্যামল নাথ সহ অন্যান্যরা ভারতীয় খাদ্য গুদামের স্টোররুমে গিয়ে দেখেন খুবই নিম্নমানের চাল সরবরাহের জন্য রাখা হয়েছে৷ যিনি দায়িত্বে রয়েছেন তাকে জিজ্ঞেস করা হয় তিনি কেন এত নিম্নমানের চাল রিসিভ করেছেন৷ মহকুমা প্রশাসনকে খবর দিলে ডিসিএম সঞ্জিত দেবনাথ ছুটে যান এবং পর্যবেক্ষণ করে দেখেন খুবই নিম্নমানের চাল রয়েছে৷ সাথে সাথে মেসেজ পাঠানো হয় এবং এই চাল তুলে নিয়ে বিকেলের মধ্যে ভাল চাল সরবরাহের অঙ্গীকার করা হয়৷ বিশ্ব বন্ধু সেন বলেন, সরকার মানুষের জন্য কাজ করে চলেছি কেন মানুষ ভাল চাল না পেয়ে নিম্নমানের চাল নেবে৷ ভাল চাল নেওয়া অধিকার রয়েছে তাদের৷

Releated Posts

কালবৈশাখীর ঝড়ে উড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল, তিন মাসেও সংস্কার নেই; আতঙ্কে শিশু ও অভিভাবকরা

আগরতলা, ১৫ জুন : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তিন মাস পরও সংস্কার করা হয়নি সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

সামাজিক মাধ্যমে উন্নয়নের প্রচার, বাস্তবে রাস্তা ও পানীয় জলের সংকটে পশ্চিম জোলাইবাড়ী

আগরতলা, ১৫ জুন : সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হলেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বাস্তব পরিস্থিতি নিয়ে…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

হঠাৎ দোকান সরানোর নির্দেশ, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন ব্যবসায়ীরা

আগরতলা, ১৫ জুন : আগরতলার পোস্ট অফিস চৌহমনী এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানদারদের আগামী…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

ধর্মনগর সেন্ট্রাল রোড কালীমন্দিরে পূজায় বিধায়ক জহর চক্রবর্তী, উন্নয়নে সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ জুন :পবিত্র অমাবস্যা তিথি উপলক্ষে ধর্মনগর সেন্ট্রাল রোড সার্বজনীন কালী পূজা উন্নয়ন কমিটির উদ্যোগে…

ByByTaniya Chakraborty Jun 15, 2026
Scroll to Top