News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Meter Issue : অটোতে মিটার ইস্যুতে ক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
Image

Meter Issue : অটোতে মিটার ইস্যুতে ক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

আগরতলা, ২ জুন৷৷ পূর্ব ঘোষণা মোতাবেক ১ জুন থেকে বিনা মিটারে যে সকল অটো চালচল করছে সেই সকল অটোকে জরিমানা করা শুরু হয়েছে৷ সেই মোতাবেক বৃহস্পতিবার এমবিবি বিমানবন্দরের সামনে পরিবহন দপ্তর থেকে অভিযান চালানো হয়৷ এইদিন যে সকল অটো মিটার ছাড়া চলাচল করছিল সেই সকল অটোকে জরিমানা করা হয়৷ এতেই শুরু হয় ঝামেলা৷ ক্ষুব্ধ অটো চালকরা সড়ক অবরোধে সামিল হন৷ ক্ষোভে ফেটে পরে অটো চালকরা৷ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা৷

যদিও পরবর্তী সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ ক্ষুব্ধ অটো চালকদের অভিযোগ, তারা অটোতে মিটার লাগানোর জন্য টাকা জমা দিয়েছে৷ কিন্তু দপ্তর থেকে তাদেরকে এখনো মিটার প্রদান করা হয়নি৷ তারপরও কেন তাদেরকে মিটারের জন্য জরিমানা করা হবে৷ তাদের আরও অভিযোগ, সকল অটোকে মিটার প্রদান করা হচ্ছে না৷ যদি অটোতে মিটার লাগাতে হয়, তবে সকল অটোতে মিটার লাগাতে হবে৷ মিটার লাগানোর ক্ষেত্রে দ্বিচারিতা চলবে না৷

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top