News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested: বালিপাড়ার ১৭ আসাম রাইফলস-এর ছাউনিতে ভুয়ো নথিপত্ৰ নিয়ে ইন্টারভিউ দিতে এসে আটক দুই যুবক
Image

Arrested: বালিপাড়ার ১৭ আসাম রাইফলস-এর ছাউনিতে ভুয়ো নথিপত্ৰ নিয়ে ইন্টারভিউ দিতে এসে আটক দুই যুবক

রাঙাপাড়া (অসম), ১ জুন (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত বালিপাড়ার লখরায় অবস্থিত ১৭ আসাম রাইফলস-এর ছাউনিতে ভুয়ো নথিপত্ৰ নিয়ে ইন্টারভিউ দিতে এসে আটক দুই যুবক। ধৃতদের উভয়েই উত্তরপ্ৰদেশের বাসিন্দা। তাদের চারিদুয়ার থানায় সমঝে দেওয়া হয়েছে।

শোণিতপুর জেলার বালিপাড়ায় লখরার ১৭ আসাম রাইফেলসের তত্বাবধানত চলছে আসাম কোটার এসএসসি নিয়োগ প্ৰক্ৰিয়া। এই নিয়োগ প্ৰক্ৰিয়ায় প্রায় প্ৰতিদিন ধরা পড়ছে ভুয়ো প্রার্থী। বহিঃরাজ্যের একাংশ যুবক অসমের ভুয়ো নথিপত্ৰ তৈরি করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্ৰহণ করছে বলে খবর পাওয়া যায়।

আজ অনুরূপ এক ঘটনা সংঘটিত হয়েছে বালিপাড়ার লখরায় অবস্থিত ১৭ আসাম রাইফলস-এর ছাউনিতে। জানা গেছে, উত্তরপ্ৰদেশের দুই যুবক তিনসুকিয়া এবং মিজোরামের ভুয়ো সাৰ্টিফিকেট তৈরি করে বুধবার নিয়োগ প্ৰক্ৰিয়ায় অংশগ্ৰহণ করতে এসেছিল। তখন সন্দেহের বশে স্থানীয় প্রার্থীরা তাদের জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংলগ্নতার আঁচ করেন। পরবর্তীতে উভয়কে তুলে দেওয়া হয়ে চারিদুয়ার থানা কর্তৃপক্ষের হাতে। প্রসঙ্গত, এর আগেও আটজন বহিঃরাজ্যের যুবককে আটক করেছিলেন স্থানীয় কতিপয়।

Releated Posts

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026

অরুণাচলে হড়পা বান ও ধসে বিপর্যয়, নিখোঁজ ৫ সেনা জওয়ান, মৃত ৪ শ্রমিক

ইটানগর, ১৫ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশে হড়পা বান ও ভূমিধসে বড় বিপর্যয়। দিবাং ভ্যালি জেলায় সেনা…

ByByNews Desk Aug 15, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top