News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Rice Seized teliamura : তেলিয়ামুড়ায় দুইশ বস্তা রেশনের চাল বাজেয়াপ্ত
Image

Rice Seized teliamura : তেলিয়ামুড়ায় দুইশ বস্তা রেশনের চাল বাজেয়াপ্ত

তেলিয়ামুড়া, ১ জুন৷৷ রেশনিং ব্যাবস্থার জুট-ঝামেলা কিছুতেই পিছু ছাড়ছে না তেলিয়ামুড়াতে৷ তাও আবার সরকারি ন্যায্য মূল্যের দোকানের৷ বুধবার সকালে রেশনিং ব্যাবস্থার দুর্নীতির গ্যারাকল নিয়ে নতুন তথ্য বেরিয়ে এলো বাস্তব সম্মত ভাবে৷ চাকমাঘাট এলাকার দুর্নীতিগ্রস্ত রেশন দোকানের অনতিদূরেই(প্রায় আধ কিলোমিটার) ২০০ বস্তা রেশনের চাল একটি দোকান ঘরে তালা বন্দি অবস্থায় পড়ে আছে৷ এবার তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই তালা বন্ধ দোকানটিতে তল্লাশি চালিয়ে ২০০ বস্তা চাল বাজেয়াপ্ত করে৷

এ প্রসঙ্গে ডি.সি.এম অমৃত চৌধুরী জানিয়েছেন, রেশনের চাল খাদ্য গুদাম থেকে বেরিয়ে রেশন দোকানের স্টোর রুমে থাকার কথা৷ কিন্তু রেশন দোকান থেকে আধ কিলোমিটার দূরবর্তী স্থানে কিভাবে এলো৷ তিনি এও জানান, এক্ষেত্রে রেশন দোকানের ডিলার ত্রিস্তর পঞ্চায়েতের গ্রাম প্রধান থেকে অনুমোদন নিয়ে এবং মহকুমা শাসকের অনুমোদন নিয়ে তবেই রেশন থেকে দূরবর্তী স্থানে রেশনের চাল মজত করা যায়৷ এক্ষেত্রে নমিনিউ রেশন ডিলার রাজকুমার দাস অনুমোদন করে নিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে৷

তবে ডি.সি.এম এও জানালেন, ওই মজুদকৃত চাল গুলো নমিনিউ রেশন ডিলার রাজকুমার দাসের৷ অন্যদিকে, তেলিয়ামুড়া খাদ্যগুদামের একটি নির্ভরযোগ্য সূত্র মারফত জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর ভুট্টো দেববর্মা বর্তমানে ছুটিতে রয়েছেন৷ কিন্তু, তিনি ছুটিতে থেকেই তেলিয়ামুড়া জারুইলং বাড়ি স্থিত খাদ্যগুদামের ইনচার্জের নিকট ফোনে জানান, ওই নমিনিউ রেশন ডিলার রাজকুমার দাসকে যেন ২০০ বস্তা চাল দেওয়া হয় তাও সন্ধ্যাকালীন সময়ে৷

প্রশ্ণ দেখা দিয়েছে, ফুড ইন্সপেক্টর ছুটিতে থেকে উনার নিজের প্রভাব খাটিয়ে খাদ্য গুদামের ইনচার্জকে ঘুমে রেখে ২০০ বস্তা চাল প্রদান করা হয়৷ গোটা বিষয়টি নিয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনে রীতিমতো গুঞ্জন চলছে৷ তবে খাদ্য গুদামের শ্রমিকদের অভিযোগ, তাদের নিত্যদিনের কাজের সময় শেষ হওয়ার পরেও ওই ফুড ইন্সপেক্টরের নির্দেশে অতিরিক্ত সময় কাজ করতে হয়েছে৷ তবে কি কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের রেশন ডিলারদের সাথে ফুড ইন্সপেক্টর ভুট্টো দেববর্মার হরিহর আত্মা সম্পর্ক রয়েছে? নাকি নমিনিউ রেশন ডিলার রাজকুমার দাস চাকমাঘাট শক্তি কেন্দ্রের কো-অর্ডিনেটর হওয়ার সুবাদে এমনটা সম্ভব হয়েছে! এমনটাই প্রশ্ণ উঁকি মারছে আমজনতার মনে৷ এখন দেখার বিষয় তেলিয়ামুড়া মকুমার খাদ্য দপ্তর ওই বিষয়ে তদন্তক্রমে সঠিক তথ্য বের করে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন৷

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top