News Flash

  • Home
  • বিনোদন
  • KK Unnatural Death: কেকে-র অস্বাভাবিক মৃত্যুতে মামলা দায়ের, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
Image

KK Unnatural Death: কেকে-র অস্বাভাবিক মৃত্যুতে মামলা দায়ের, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ১ জুন (হি.স.): গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করল পুলিশ।বুধবার সকালে কলকাতার নিউ মার্কেট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের সম্মতি পাওয়ার পরই তদন্ত ও ময়নাতদন্ত করা হবে। কলকাতার এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।

কেকে কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে পাঁচতারা হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে তাঁর যে সঙ্গীরা এসেছিলেন, তাঁরাই অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছেন নিউ মার্কেট থানায়। সেই অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে নিউ মার্কেট পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখছে পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল কেকে-র। লাইভ শো শেষে হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে সরব আমাল মালিক, বললেন, ‘ভারতে মহিলাদের জন্য আইন পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী’

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক-সুরকার আমাল মালিক। তাঁর দাবি, ভারতে…

ByByNews Desk Jun 29, 2026

‘দৃশ্যম ৩’ শুধু ছবি নয়, বিশ্বাসের উত্তরাধিকার: ৪০ দিন পূর্তিতে মোহনলাল

চেন্নাই, ২৯ জুন (আইএএনএস): মুক্তির ৪০ দিন পূর্ণ করল সুপারহিট ছবি ‘দৃশ্যম ৩’। এই উপলক্ষে মালয়ালম সুপারস্টার মোহনলাল…

ByByNews Desk Jun 29, 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top