News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোনও অস্বাভাবিকতা নেই কে কে’র ময়নাতদন্তের রিপোর্টে
Image

কোনও অস্বাভাবিকতা নেই কে কে’র ময়নাতদন্তের রিপোর্টে

কলকাতা, ১ জুন (হি. স.) : প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে’র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলল না কোনও অস্বাভাবিকতা। সাধারণভাবে রিপোর্টে জানানো হয়েছে হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে কে কে’র। তবে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। ৭২ ঘণ্টা পর জানা যাবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট। জানাল এসএসকেএম হাসপাতাল। ওই রিপোর্ট হাতে এলেই পরিষ্কার হবে সবটা।

মঙ্গলবার আড়াই হাজারের ক্ষমতা নিয়ে ৭০০০ হাজার দর্শকের ভিড়ে উপচে পড়ে নজরুল মঞ্চ। বাধ্য হয়েই শেষে পুলিশকে ভিড় আটকাতে হয়। ধোঁয়া ব্যাবহার করেন তৃণমূলের সমর্থকরা। সব মিলিয়ে অনুষ্ঠান শুরু হয় ৭ টা ১০ এ। মঞ্চে ওঠেন কে কে। দেড় ঘণ্টার জমজমাট অনুষ্ঠানে স্টেজ মাতিয়ে রাখেন। দর্শকদের মধ্যে যে অন্যরকম উন্মাদনা ছিল তা গত শেষ কয়েকদিনেই বোঝা গিয়েছিল পড়ুয়াদের মাঝে। কিন্তু অনুষ্ঠান থেকে ফিরে এই ঘটনায় একেবারে চমকে গিয়েছে অনেকেই।

প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কীভাবে হল কে কে’র মৃত্যু? কারা ছিলেন তাঁর সঙ্গে? এসব বোঝার পরেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অনুষ্ঠান চলাকালীন অসুস্থতা বোধ করার সময় কেন কে কে’র ম্যানেজার বিষয়টিকে গুরুত্ব দিলেন না। নানা বিষয়ে প্রশ্ন করে সামাজিক মাধ্যমে ‘হ্যাশট্যাগ কে কে’ এবং ‘আরআইপিকেকে’ দিয়ে পোস্ট করছেন অনুরাগীরা। এসব নিয়ে তদন্তের দাবি জানাচ্ছেন তাঁরা। ঘটনার তদন্তে ইতিমধ্যেই কে কে’র ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে নিউ মার্কেট থানার পুলিস। গ্র্যান্ড হোটেল থেকে কে কে’র তোয়ালে, রুমাল, খাবারের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। সেগুলিকে পরীক্ষা করে জানার চেষ্টা চলছে।

Releated Posts

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top