News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi: ৮ জুন নয়, আগামীকালই রাহুল গান্ধীকে তলব ইডির
Image

Rahul Gandhi: ৮ জুন নয়, আগামীকালই রাহুল গান্ধীকে তলব ইডির

নয়াদিল্লি, ১ জুন(হি.স) : ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামীকাল বৃহস্পতিবার হাজিরা দিতে হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এমনটাই জানিয়ে দিল ইডি। এর আগে ৮ জুন রাহুল এবং সোনিয়া গান্ধীকে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কংগ্রেস জানিয়েছে, ৮ জুন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ইডি দফতরে হাজিরা দেবেন। তবে রাহুল বিদেশে থাকর কারণে হাজিরার ব্যাপারে ইডির আরও সময় চেয়েছেন। তিনি বলেন, ৫ জুনের পর যে কোনও দিন ডাকলে ভালো হয়। কিন্তু এর পরই ইডি জানিয়ে দেয়, বৃহস্পতিবারই হাজিরা দিতে হবে রাহুল গান্ধীকে।

এই নিয়ে বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেন, ন্যাশনাল হেরাল্ড পত্রিকা শুরু হয় ১৯৪২ সালে। সে সময় ব্রিটিশরা তা দমন করার চেষ্টা করে। আজ মোদী সরকারও একই কাজ করছে। এজন্য ব্যবহার করা হচ্ছে ইডিকে। ৮ জুন সোনিয়া গান্ধী ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি। রাহুল গান্ধী এখন বিদেশে রয়েছেন বলে ৮ জুন হাজিরা দিতে পারবেন না। তাঁর তরফে ইডির কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর।অভিষেক বলেন, এই মামলার কোনও সারবত্তা নেই। কংগ্রেস রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবে। তিনি আরও বলেন, এটি টাকা নয়ছয়ের এমন এক আশ্চর্যজনক মামলা, যার সঙ্গে টাকা-পয়সার কোনও সম্পর্কই নেই।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top