News Flash

  • Home
  • দিনের খবর
  • পবিত্র গর্ভগৃহ নির্মাণের কাজ শুরু, যোগী বললেন রাম মন্দির ভারতের ঐক্যের প্রতীক
Image

পবিত্র গর্ভগৃহ নির্মাণের কাজ শুরু, যোগী বললেন রাম মন্দির ভারতের ঐক্যের প্রতীক

অযোধ্যা, ১ জুন (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরের পবিত্র গর্ভগৃহ নির্মাণের কাজ বুধবার শুরু হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথম কারুকার্যখচিত ইট গেঁথে এই কাজের সূচনা করেছেন। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ন্যাসীরা অযোধ্যায় সমবেত হয়েছেন। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শিলা পূজা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন রাম মন্দিরের পবিত্র গর্ভগৃহ নির্মাণের কাজ শুরু হওয়ার পর যদি আদিত্যনাথ বলেছেন, “রাম মন্দির ভারতের জাতীয় মন্দির। বহুদিন ধরে মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছেন। রাম মন্দির ভারতের ঐক্যের প্রতীক হতে চলছে।” মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “প্রায় ২ বছর আগে অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজটি সফলভাবে এগোচ্ছে এবং আমরা ভাগ্যবান যে গর্ভগৃহ নির্মাণের কাজ শুরু হয়েছে।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top