News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Trinamool Congress : ত্রিপুরায় সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট চেয়ে কমিশনে তৃণমূল কংগ্রেস
Image

Trinamool Congress : ত্রিপুরায় সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট চেয়ে কমিশনে তৃণমূল কংগ্রেস

আগরতলা, ৩১ মে (হি. স.) : সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজ মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের ত্রিপুরা রাজ্য সভাপতি সুবল ভৌমিকের দাবি, ২০১৯ লোকসভা নির্বাচনে ব্যাপক রিগিং হয়েছে। ফলে, উপনির্বাচনে ওই পরিস্থিতি এড়ানোর বিষয়টি সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৩ জুন ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সুবল বাবু বলেন, ত্রিপুরায় চার বছর তিন মাসের শাসনে নির্বাচনের পরিস্থিতি উধাও হয়ে গেছে। ২০১৯ লোকসভা নির্বাচনে ব্যাপক রিগিং, সন্ত্রাস হয়েছে। ৪৬৬টি বুথে পূণ:নির্বাচনের দাবি উঠেছিল। প্রবল চাপে ১৬৮টি বুথে পুণরায় নির্বাচন হয়েছিল। তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ৯৮ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। পুর নির্বাচনেও পেশীর জোরে বিজেপি সমস্ত আসনে জয়ী হয়েছে। কারণ, ভয়ভীতি প্রদর্শন করে বিরোধীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি, তোপ দাগেন তিনি।

তাই, আজ মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আবেদন জানিয়েছি। ওই সমস্ত বিষয় নির্বাচনী আধিকারিককে মনে করিয়ে দিয়ে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বলেছি। সাথে নিরাপত্তা প্রদানে বৈষম্য না করার জন্য অনুরোধ জানিয়েছি।

Releated Posts

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top