News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Union Minister Pratima: উত্তর-পূর্বাঞ্চল এখন ভারতের নতুন ইঞ্জিন : কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা
Image

Union Minister Pratima: উত্তর-পূর্বাঞ্চল এখন ভারতের নতুন ইঞ্জিন : কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা

আগরতলা, ৩১ মে (হি. স.) : আট বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সারা দেশের বিভিন্ন যোজনার লাভ্যার্থীদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের একাউন্টে নবম কিস্তির টাকা প্রদান করেছেন তিনি। এদিন ত্রিপুরায় রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠান প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক দ্ব্যর্থহীন ভাষায় বলেন, উত্তর-পূর্বাঞ্চল ভারতের নতুন ইঞ্জিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অঞ্চলের সাত দশকের বঞ্চনার অবসান ঘটিয়েছেন।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা  মন্ত্রী রতন লাল নাথ, খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব, মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা। 

আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, ইতিপূর্বে ত্রিপুরায় একটি মাত্র জাতীয় সড়ক ছিল। এখন জাতীয় সড়কের সংখ্যা বেড়ে ৬ হয়েছে। নতুন করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। আগামী দিনে দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন করা হবে। তাঁর দাবি, কৃষকদের কাছ থেকে সরকারী উদ্যোগে ধান ক্রয় করা হচ্ছে।

তিনি বলেন, ইতিপূর্বে উত্তর-পূর্বাঞ্চলকে নানাভাবে বঞ্চিত রাখা হয়েছিল। কিন্ত এখন উত্তর-পূর্বাঞ্চল দেশের নতুন ইঞ্জিন রূপে পরিচিতি পেয়েছে। তাঁর দাবি, ত্রিপুরাকে  স্ব-নির্ভর করে তুলতে নানাভাবে আর্থিক সহায়তা করছে কেন্দ্রীয় সরকার। স্ব-নিধি যোজনার মাধ্যমে ১০ কোটি মানুষ যুক্ত হয়েছে বলে জানান তিনি। তাতে নিম্ন মধ্যবিত্তরা আর্থিক ভাবে স্বনির্ভর হচ্ছেন।এদিন কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে প্রদানের ১১তম কিস্তির অর্থ প্রদান  করেন  প্রধানমন্ত্রী। ১১ কোটি ৯৩ লক্ষ কৃষকের একাউন্টে ওই টাকা পৌছাবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top