News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় আইডিবিআই ব্যাঙ্কে প্রতারণার অভিযোগ
Image

বিলোনীয়ায় আইডিবিআই ব্যাঙ্কে প্রতারণার অভিযোগ

বিলোনীয়া, ৩০ মে৷৷ ব্যাংকে টাকা রেখে মানুষ নিশ্চিন্তে থাকেন৷ মানুষের বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ব্যাংক৷ আর এই ব্যাংক যখন টাকা নিয়ে মানুষের সাথে জালিয়াতি কিংবা প্রতারণা করে তখন মানুষের বিশ্বাস উঠে যাওয়াটাই স্বাভাবিক৷ তথ্য প্রমান সহ এই ধরনের একটি আর্থিক জালিয়াতির অভিযোগ উঠে এলো বিলোনিয়া বনকর আইডিবিআই ব্যাংক শাখার  বিরুদ্ধে৷ আর এই নিয়ে ব্যাংক গ্রাহকদের মধ্যে উদ্বেগ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

বিলোনিয়া কলেজ স্কোয়ারের বাসিন্দা আইডিবিআই ব্যাঙ্কের গ্রাহক দীপঙ্কর সাহা আজ ব্যাংকে এসে দেখে তার অ্যাকাউন্ট থেকে দীর্ঘ এক মাস আগে ২৬০০০ টাকা চলে যায়৷ এই দেখে দীপঙ্কর সাহার মাথায় বাজ পড়ার মত অবস্থা৷ তখন খোঁজ নিয়ে দেখা যায় কলেজ স্কোয়ার এলাকার আরেক গ্রাহক সৌরভ বৈদ্যের একাউন্টে সেই টাকা চলে গেছে৷ তখন ব্যাংক থেকে সৌরভ বৈদ্যকে ফোন করা হলে বিষয়টি জানতে পেরে সৌরভ বৈদ্যের আকাশ থেকে পড়ার মত অবস্থা৷ অর্থাৎ যার একাউন্ট থেকে টাকা গেছে সে যেমন জানেনা আবার যার একাউন্টে টাকা গেছে সেও জানে না৷ এর মাঝে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ব্যাংকের সেলস এক্সিকিউটিভ প্রীতম পাল৷

ব্যাংকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় দীপঙ্কর সাহা৷ সে জানায় একাউন্ট থেকে টাকা চলে যাওয়ার বিষয়ে তার কাছে কোন মেসেজও আসেনি৷ এছাড়া সে কাউকে চেক দেয়নি ও নেয়নি৷ সৌরভের সাথে তার কোন লেনদেনও নেই৷ সেই কথা স্বীকার করেছে দীপঙ্কর এবং সৌরভ দুজনেই৷ আর উভয়ই এই ঘটনার জন্য ব্যাংকের কর্মী প্রীতম পালকে দায়ী করেন৷

এদিকে অভিযুক্ত প্রীতম পালের দাবি সৌরভ নিজেই মানিট্রান্সফার রিসিপ্ঢে দীপঙ্করের স্বাক্ষর এনে দিয়েছে৷ আর সৌরভ জানায় প্রীতম সব মিথ্যে কথা বলছে৷ উভয়ের কথোপকথন এবং ব্যবহারে অর্থ আত্মসাতের বিষয়টা ফুটে উঠছে৷ ব্যাঙ্ক ম্যানেজার অভ্রদীপ সরকার ঘটনার সত্যতা স্বীকার করেন এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন৷ তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটার আশ্বাস দেন৷ পাশাপাশি তিনি গ্রাহকদের আশ্বস্ত করেন ব্যাংকে গ্রাহকদের গচ্ছিত অর্থ সুরক্ষিত৷ অযথা গ্রাহকরা বিচলিত না হয়ে ব্যাংকের সাথে সুসম্পর্ক বজায় রেখে বিশ্বাস রাখার আবেদন জানান৷

তিনি এও জানান, যে ঘটনা ঘটেছে সেই টাকা রিফান্ড করা হয়েছে৷ তবে প্রীতম পালের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে৷ তাই ব্যাংক গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানান তিনি৷ তবে দীপঙ্কর সাহা এই ঘটনার উপযুক্ত তদন্ত এবং এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য এবং শাস্তির দাবিতে বিলোনিয়া থানাতে মামলা করেন৷ এখন দেখার বিষয় ব্যাংক এবং পুলিশি তদন্তে এই ঘটনার প্রকৃত সত্য কি উঠে আসে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top