ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। দলবদলের আর দু’দিন বাকি। ইতিমধ্যে দুইশ’ ছাপিয়ে গেছে। দুই শতাধিক ফুটবলার ইতিমধ্যে দলবদলের খাতায় স্বাক্ষর করে নিয়েছেন। আগ্রহ প্রকাশ করেছেন ত্রিপুরার ফুটবল এসোসিয়েশন অনুমোদিত কোনও ক্লাবের হয়ে চলতি মৌসুমে খেলার জন্য। দলবদলে আজ, শনিবার অষ্টম দিন। সামিল হয়েছেন ১৭ জন। অনেকে রয়েছেন আগামীকাল রবিবারের অপেক্ষায়। যদিও আজ, শনিবারের একটা ব্যাপার রয়েছে। তবুও দলবদলের আঙিনায় শামিল হওয়া আরিফুল ইসলাম ফ্রেন্ডস থেকে গেলেন ত্রিপুরা পুলিশে। জগতমনি দেব বর্মা বিবেকানন্দ ক্লাব থেকে পুলিশে, গৌতম নোয়াতিয়া নবোদয় থেকে গেলেন পুলিশে, আনন দেব বর্মা নাইন বুলেটস থেকে গেলেন পুলিশে। বিবেকানন্দ ক্লাবে সই করলেন দীপ্তনীল রায়, আরিপুর জামান, সৌরভ সূত্রধর, মনীষ কর্মকার, মোহিত শীল। জিমি মলসুম বিশ্রামগঞ্জ দলেই রয়ে গেলেন। লালসাম মানিক হালাম ত্রিবেনি থেকে মৌচাকে গেলেন। ত্রিপুরা পুলিশে সই করলো প্রীতম হোসেন, সাগর জমাতিয়া, প্রদীপ মারাক, স্টেলিন রিয়াং, গোবিন্দ জমাতিয়া ও মাফরুজয় রিয়াং। সামগ্রিক হিসেবে আট দিনে এ পর্যন্ত ২০৮ জন ফুটবলার দলবদলের খাতায় স্বাক্ষর করেছেন। আশা করা হচ্ছে আগামী দুই দিনে এই সংখ্যাটি আড়াইশো ছাপিয়ে যাবে।

ফুটবলে দলবদল, শেষ দিন সোমবার
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















