News Flash

  • Home
  • বিদেশ
  • জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য পূর্বতন ইমরান সরকারকে দায়ী করলেন শাহবাজ শরিফ
Image

জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য পূর্বতন ইমরান সরকারকে দায়ী করলেন শাহবাজ শরিফ

ইসলামাবাদ, ২৮ মে (হি. স.) : পাকিস্তানেও জ্বালানির দাম এক ধাক্কায় বাড়ল ৩০ টাকা (পাকিস্তান টাকায়)। মূল্যবৃদ্ধির জন্য পূর্বতন ইমরান সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ১৭৯.৮৫ টাকা। ডিজেলের দাম ৩০ টাকা বৃদ্ধি পাওয়ায় নতুন দাম দাঁড়িয়েছে ১৭৪.১৫টাকা। কেরোসিন ১৫৫.৯৫ টাকা এবং হাল্কা ডিজেলের দাম বেড়ে হয়েছে ১৪৮.৪১ টাকা। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় পাক প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধি ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই।
শাহবাজের কথায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভগ্নহৃদয়ে জানাতে হচ্ছে, সরকার তিন জ্বালানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এই পরিস্থিতিতে কোনওভাবেই আর সরকারের পক্ষে ভর্তুকি দেওয়া সম্ভব হচ্ছে না। ভর্তুকি দিয়ে চললে দেশের অর্থভাণ্ডারে থাকা মুদ্রা তলানিতে চলে যাবে। তেলের দাম বৃদ্ধি করায় দেশবাসী কঠিন সমস্যার মধ্যে পড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কথা চিন্তা করে পাকিস্তানবাসীকে অনুরোধ করা হচ্ছে তারা যে সরকারকে সাহায্যের হাত বাড়িয় দেন এবং বর্ধিত মূল্য দিয়েই জ্বালানি ক্রয় করেন।’

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top