News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট ব্রু জোয়াইন মথৌ-র জয় অব্যাহত
Image

শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট ব্রু জোয়াইন মথৌ-র জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। ফের শুরু চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট। বৃষ্টির জন্য ক’দিন বিরতির পর শান্তির বাজারে আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট পুনরায় শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ খেলায় আজ, শনিবার ব্রু জোয়াইন মথৌ তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। হারিয়েছে কুসার ঘাট তরুণ সংঘকে। চার উইকেটের বিনিময়ে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। বাইখোরা স্কুল গ্রাউন্ডে শনিবার সকালে ম্যাচ শুরুতে টস জিতে কুসার ঘাট তরুণ সংঘ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১০৭ রানে কুসার ঘাট তরুণ সংঘ ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে টেল এন্ডার প্রবীর চক্রবর্তী সর্বাধিক ৪২ রান পায়। ৩৭টি বল খেলে তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে প্রবীর ৪২ রান সংগ্রহ করে। এছাড়া ওপেনার প্রাণ জীব সরকার ১৭, মিঠুন দেবনাথ ১৫ রান পায়। ব্রু জোয়াইন মথৌ-র প্রদীপ দেববর্মা ২২ রানে চারটি এবং অলয় দেববর্মা ৩০ রানে তিনটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ব্রু জোয়াইন মথৌ ১২.৩ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। শুরুতে ব্যাটার্স-রা তেমন রান না পেলেও ফার্স্ট ডাউনে নেমে প্রদীপ দেববর্মার ১২ বলে ৩৩ রান এবং মিডল অর্ডারে বসন্ত দেওয়ানের ২৭ রান দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেয়। ষষ্ঠ উইকেটের জুটিতে বীতেন্দ্র  রিয়াং (১৫ রান) ও ইভান চন্দ্র রিয়াং (১০ রান) জুটি দলকে জয় এনে দেয়। তরুণ সংঘের কৃষাণ পাল ৪৭ রানে তিনটি উইকেট পায়। ব্রু জোয়াইন মথৌ চার উইকেটে জয়ী হয়েছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top