News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কমিটির নির্বাচনের দাবীতে সোচ্চার হল তিপ্রা মথা
Image

ভিলেজ কমিটির নির্বাচনের দাবীতে সোচ্চার হল তিপ্রা মথা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন অবিলম্বে ঘোষণার দাবি সহ অন্যান্য ৬দফা দাবিতে তিপ্রা মথা এবং তাদের যুব সংগঠন টি ওয়াই এফ  শুক্রবার আমবাসা বিডিওর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানের আগে এক মিছিল আমবাসা বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলটি এলাকার পথ পরিক্রমা করে ব্লক আধিকারিক অফিসের সামনে এসে সমবেত হয়৷ সেখান থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ব্লক আধিকারিক মুনমুন দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলীয় নেতৃবৃন্দ বলেন, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ অথচ রাজ্য সরকার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটির নির্বাচন করছে না৷ তাতে দলীয় নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ পরাজয়ের আশঙ্কাতেই শাসকদল ভিলেজ কমিটির নির্বাচন করতে চাইছে না বলেও তারা অভিযোগ করেন৷ ভিলেজ কমিটির নির্বাচন না করায় এবং নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় ভিলেজ কমিটি এলাকায় নানা উন্নয়নমূলক কাজ কর্ম স্তব্ধ হয়ে পড়েছে বলেও তারা অভিযোগ করেন৷ অবিলম্বে ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণার জন্য তারা দাবি জানিয়েছেন৷ এ ব্যাপারে রাজ্য সরকার এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাচন দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ প্রতিনিধি দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে আমবাসা বিস্তীর্ণ এলাকায় মোবাইল নেটওয়ার্ক খুবই খারাপ৷ মোবাইল নেটওয়ার্ক খারাপ থাকার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে৷ শুধু তাই নয় আমবাসা এলাকার বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ বিদ্যুতের অভাবে বিভিন্ন সময় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে৷ এসব বিষয় নিয়ে প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ এবং নেতা মাতববরদের দ্বারস্থ হয়েও ইতিবাচক কোনো সাড়া মিলছে না বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷শেখ কারণেই তারা শুক্রবার প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেন এবং ব্লক আধিকারিকের কাছে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছেন৷ ব্লক আধিকারিক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে এনে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধিদলের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top