News Flash

  • Home
  • খেলা
  • মন্ডল স্পোর্টস সেল আয়োজিত সুজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কাল
Image

মন্ডল স্পোর্টস সেল আয়োজিত সুজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। মন্ডল স্পোর্টস সেল-এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন। মাঠে ময়দানে যত বেশি খেলাধুলার আয়োজন হবে, যুব সম্প্রদায় ততবেশি এতে অংশ নেবার সুযোগ পাবে। যুব সমাজকে সঠিক দিশায় চালিত করার লক্ষ্যে মাঠে ময়দানে বিভিন্ন ইভেন্টের খেলাধুলার আয়োজনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর.কে.পুর মন্ডল সেল-এর উদ্যোগে সেখানকার শক্তিকেন্দ্র ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ থেকে। সুজিত কুমার লোধ স্মৃতি ফাইভ-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টের ১২টি শক্তি কেন্দ্র এতে অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে আজ, শুক্রবার রাত ৯টা পর্যন্ত চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এবং আর.কে.পুর মন্ডল সভাপতি প্রবীর দাস। আগামীকালও নৈশালোকে ৪টি ম্যাচের পর ২৯ মে রবিবার সকালে ২টি সেমিফাইনাল ম্যাচের কথা রয়েছে। সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতে হবে ফাইনাল ম্যাচ। উল্লেখ্য, মন্ডল সেল-এর উদ্যোগে শক্তি কেন্দ্র ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে ওই অঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার বাতাবরণ তৈরি হয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top