News Flash

  • Home
  • প্রধান খবর
  • CBI: ভিসা দুর্নীতি মামলায় সিবিআই হেডকোয়ার্টারে কার্তি, ফের অস্বীকার করলেন অভিযোগ
Image

CBI: ভিসা দুর্নীতি মামলায় সিবিআই হেডকোয়ার্টারে কার্তি, ফের অস্বীকার করলেন অভিযোগ

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): ভিসা দুর্নীতি মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর সদর দফতরে হাজিরা দিয়েছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। বৃহস্পতিবার সকালে সিবিআই-এর হেডকোয়ার্টারে হাজিরা দিয়েছেন কার্তি। এদিন ফের একবার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেসের এই নেতা। তিনি বলেছেন, “ভিসা পেতে আমি একজনও চিনা নাগরিককে সাহায্য করিনি।”

উল্লেখ্য, ২০১১ সালে ২৬৩ জন চিনা নাগরিককে অর্থের বিনিময়ে কার্তি ভিসা পেতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ কার্তি চিদম্বরমের বিরুদ্ধে। সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কার্তির বাবা পি চিদম্বরম। সিবিআই সম্প্রতি এই মামলায় একটি এফআইআর দায়ের করেছে। কার্তি অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। প্রসঙ্গত, কার্তি চিদম্বরমের বিরুদ্ধে মামলা রুজু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও। এর আগে গত ১৭ মে এই মামলায় কার্তির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস ভাস্কর রমনকে গ্রেফতার করেছিল সিবিআই।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top