News Flash

  • Home
  • খেলা
  • Football : ফুটবল রেফারিদের সেমিনার ও আপগ্রেডেশন পরীক্ষা চলছে
Image

Football : ফুটবল রেফারিদের সেমিনার ও আপগ্রেডেশন পরীক্ষা চলছে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মে।। ফুটবল রেফারিদের নিয়ে সেমিনার শুরু হয়েছে। চলবে ২৭ মে পর্যন্ত। ত্রিপুরা রেফারি এসোসিয়েশন আয়োজিত তিনদিনব্যাপী রাজ্যের ফুটবল রেফারিদের নিয়ে এই আপগ্রেডেশন পরীক্ষা, ট্রেনিং প্রোগ্রাম এবং সেমিনারে ২৮ জন অংশ নিয়েছেন। অভিজ্ঞ রেফারিরা আলোচনায় অংশ নিয়েছেন। সকালে হয়েছে প্র্যাকটিকেল ক্লাশ এবং বেলা ১১ টা থেকে থিওরি ক্লাস ও লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছে। নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে রেফারিদের আপগ্রেডেশন পরীক্ষা সংক্রান্ত সেমিনার ও আলোচনাচক্র কার্যত রাজ্যের ফুটবল রেফারিদের মান অনেকটা উন্নত করবে।

আলোচনায় মূলতঃ ফুটবল খেলার ১ থেকে ১৭ আইন অর্থাৎ ১৭ টি নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা করেন জাতীয় রেফারি টিংকু দে এবং হেড অফ রেফারি বিশ্বজিৎ সাহা। ক্যাটাগরি-৪ থেকে ৩-এ আপগ্রেডেশন এবং ক্যাটাগরি-৫ এর রেফারিদের পরীক্ষা নেওয়ার বিষয়টি এক্ষেত্রে উল্লেখযোগ্য। দুটি গ্রুপে দুইজন মহিলা রেফারিও অংশ নিয়েছেন। সব মিলে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ফুটবল রেফারিদের এই আপগ্রেডেশন পরীক্ষা ও সেমিনার শুক্রবারে শেষ হবে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top