News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation : পুর নিগমের কমিশনারকে ডেপুটেশন রিক্সা শ্রমিকদের
Image

Deputation : পুর নিগমের কমিশনারকে ডেপুটেশন রিক্সা শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷  রুজি রুটির তাগিদে ডেপুটেশনে মিলিত রিক্সা শ্রমিকরা৷ সাত দফা দাবিতে বুধবার আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘ৷ ২০১৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫০০ ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক লাইসেন্স ও কাগজ পত্রের জন্য আবেদন জানায়৷ কিন্তু তাদের এখনো পর্যন্ত কোন লাইসেন্স প্রদান করা হয়নি বলে অভিযোগ শ্রমিকদের৷ তাই তাদের অবিলম্বে লাইসেন্স ও কাগজ প্রদান, রিক্সা স্ট্যান্ডগুলি পুনঃ নির্মাণ করা এবং তাতে পুর নিগমের সাইনবোর্ড লাগানোর মত বিভিন্ন দাবি নিয়ে এদিন সরব হয় রিক্সা শ্রমিকরা৷

ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘের সভাপতি হিরন মিয়া জানান ২০১৯ সালে আড়াই হাজার কাগজ জমা পড়ে৷ তা এখনো পর্যন্ত না দিয়ে পুনরায় আবার লাইসেন্সের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে৷ কত টাকা জমা দিতে হবে তাও স্পষ্ট নয়৷ পুর্বে যারা ইঞ্জীনিয়ার দিয়ে ই-রিক্সা গুলি যাচাই করে কাগজ জমা দিয়েছিল তাদের আবার লাইসেন্সের জন্য ৩০০ টাকা করে দিতে হবে৷ এটা একজন রিক্সা শ্রমিকের পক্ষে দুষ্কর বলে জানান তিনি৷ তাদের দাবিগুলি যেন বিবেচনা করে দেখা হয় সেই আবেদন করেন শ্রমিকরা৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top