News Flash

  • Home
  • বিদেশ
  • Joe Biden: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী, স্থির ও স্থায়ী অংশীদার হবে আমেরিকা : জো বাইডেন
Image

Joe Biden: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী, স্থির ও স্থায়ী অংশীদার হবে আমেরিকা : জো বাইডেন

টোকিও, ২৪ মে (হি.স.): ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী, স্থির ও স্থায়ী অংশীদার হবে আমেরিকা। জাপানের রাজধানী টোকিও-তে আয়োজিত কোয়াড শিখর সম্মেলনে বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার কোয়াড শিখর সম্মেলনে বাইডেন বলেছেন, “আমরা ইন্দো-প্যাসিফিক শক্তি। যতদিন অবধি রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে, আমরা অংশীদার হিসেবে বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার নেতৃত্ব দেব। পারস্পরিক মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির জন্যই আমরা একসঙ্গে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তোপ দেগেছেন বাইডেন। তিনি বলেছেন, “পুতিন শুধুমাত্র একটি সংস্কৃতিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটি শুধুমাত্র ইউরোপীয় সমস্যা নয়, এটি একটি বিশ্বব্যাপী সমস্যা। যতদিন রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে, ততদিন আমেরিকা নিজস্ব সহযোগীদের সঙ্গে কাজ করবে।” মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেছেন, “আমাদের সামনে কোয়াডের অনেক কাজ আছে। এই অঞ্চলটিকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে, এই মহামারী মোকাবিলা ও জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের অনেক কাজ করতে হবে।”

Releated Posts

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top