News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Gas Cylinder : গ্যাস সিলিন্ডারের যোগান কম, দেখা দিয়েছে সংকট
Image

Gas Cylinder : গ্যাস সিলিন্ডারের যোগান কম, দেখা দিয়েছে সংকট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ মঙ্গলবার ত্রিপুরা এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ এদিনের সম্মেলনে রাজ্যে গ্যাস সিলিন্ডারের যোগান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়৷ রাজ্যে গ্যাস সিলিন্ডারের যোগান কম৷ এতে করে সঙ্কট দেখা দিচ্ছে৷ বোধজংনগর শিল্প তালুকে একটি অত্যাধুনিক বটলিং সেন্টার নির্মাণ করা হয়েছিল৷ যার সূচনা হয়েছিল ১ নভেম্বর ২০২১৷ এরপর ডিসেম্বর থেকে জানুয়ারী পর্যন্ত এই বটলিং সেন্টার থেকে পর্যাপ্ত পরিমানে সিলিন্ডার সরবরাহ করা হত৷ কিন্তু ফেব্রুয়ারী থেকে কমতে থেকে উৎপাদন৷

এপ্রিল মাসে বটলিং সেন্টার থেকে চাহিদার ৩০ থেকে ৪০ শতাংশ গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে৷ এতে করে চাপ বাড়ছে এল পি জি ডিস্ট্রিবিউটারদের উপর৷ একই রকম ভাবে ভুক্তভোগী হচ্ছে গ্রাহকেরা৷  তাদের গ্যাস সিলিন্ডার দেওয়া সম্ভব হচ্ছে না৷ গ্রাহক হয়রানী বাড়ছে৷ যোগান ঠিক না থাকায় এই সঙ্কট দেখা দিয়েছে৷ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান অল ত্রিপুরা এল পি জি ডিসট্রিবিউটারস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক৷

তিনি জানান শিলচর থেকে কিছু কিছু সাহায্য পাওয়া যায়৷ কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না৷ গ্রাহকরা যাতে আতঙ্কিত না হয় তার জন্য এই সাংবাদিক সম্মেলন বলে জানান তিনি৷ খাদ্য দপ্তরকে এই বিষয়ে অবগত করা হয়েছে বলেও জানান তিনি৷

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top