News Flash

  • Home
  • দেশ
  • সদ্যোজাতকে ‘মৃত’ ঘোষণা; পরে বেঁচে উঠল, রামবানের ঘটনায় তদন্ত শুরু
Image

সদ্যোজাতকে ‘মৃত’ ঘোষণা; পরে বেঁচে উঠল, রামবানের ঘটনায় তদন্ত শুরু

জম্মু, ২৪ মে (হি.স.): চিকিৎসায় গাফিলতি নিয়ে বারবার অভিযোগ ওঠে নানা হাসপাতালের বিরুদ্ধে। কিন্তু, এবার যা ঘটল তাতে চোখ কপালে উঠে যাবে। জন্ম নেওয়া সদ্যোজাতকে ‘মৃত’ ঘোষণা করে পরিবারের হাতে তুলে দিল জম্মু-কাশ্মীরের রামবান জেলার বানিহালের একটি সরকারি হাসপাতাল! শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার সময় বেঁচে ওঠে ছোট্ট শিশুটি। বানিহালের উপ জেলা হাসপাতালের ঘটনা। নবজাতককে ‘ভুল মৃত্যু ঘোষণা’-র তদন্ত করার জন্য ৪-সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালের দুই নার্সকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার সকালে জন্ম নেওয়ার কিছু পরেই শিশুটিকে ‘মৃত’ ঘোষণা করা হয় হাসপাতালের পক্ষ থেকে। শোকস্তব্ধ পরিবার শিশুটিকে শেষকৃত্যের জন্য নিয়ে যাচ্ছিল, এমন সময় শিশুটি নড়াচড়া করে। সন্তান বেঁচে ওঠায় আনন্দের পাশাপাশি ক্ষোভে ফেটেও পড়েন বাশরাত আহমেদ গুজ্জর ও তাঁর স্ত্রী শামিনা বেগম, ক্ষোভপ্রকাশ করেন স্থানীয় বাসিন্দা, তাঁদের আত্মীয়রাও। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ দেখান। মঙ্গলবার ব্লক মেডিক্যাল অফিসার রাবিয়া খান জানিয়েছেন, তদন্ত চলছে। হাসপাতালের দুই নার্সকে বরখাস্ত করা হয়েছে।

Releated Posts

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top