News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Celebrate : ২৬ মে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে নজরুল জয়ন্তী
Image

Celebrate : ২৬ মে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে নজরুল জয়ন্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ অন্যান্য বছরের ন্যায় এই বছরও রাজ্য ভিত্তিক নজরুল জয়ন্তী পালন করা হবে ২৬ মে৷ নজরুল জয়ন্তী উপলক্ষ্যে ২৬ মে সকালে অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা৷ ইতিমধ্যে প্রায় ১৫০০ শিশু এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করেছে৷ মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই সংবাদ জানান মন্ত্রী রতন লাল নাথ৷ তিনি আরও জানান ২৬ মে বিকালে অনুষ্ঠিত হবে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান, আলোচনা চক্র ও সাংসৃকতিক অনুষ্ঠান৷

আলোচনা চক্রে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ছাড়াও রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদরা অংশগ্রহণ করবে৷ সাংসৃকতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশের বিশিষ্ট দুইজন নজরুল শিল্পিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যায়৷ পাশাপাশি ৩১ মে জাতীয় শিক্ষা নীতির অংশ নিপুন ভারতকে ত্রিপুরা রাজ্যে নিপুন ত্রিপুরা নামে চালু করা হবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই নিপুন ত্রিপুরার চালু করবেন৷ এই দুইটি অনুষ্ঠানকে সামনে রেখে ইতিমধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে বলে জানান শিক্ষা মন্ত্রী৷

Releated Posts

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top