News Flash

  • Home
  • বিদেশ
  • তাইওয়ানে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা : বাইডেনের অঙ্গীকারে পাল্টা হুমকি চিনের
Image

তাইওয়ানে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা : বাইডেনের অঙ্গীকারে পাল্টা হুমকি চিনের

টোকিও, ২৩ মে (হি.স.) : কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপান পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেখানে গিয়েই চিনকে কড়া বার্তা দিলেন বাইডেন। তিনি বলেন, তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা। এদিকে, বাইডেনের সতর্কতার পর চিনের পক্ষ থেকে থেকে বলা হয়েছে, তাইওয়ান ইস্যুতে তারা জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রস্তুত।

সম্প্রতি তাইওয়ান ঘিরে চিনা গতিবিধি বেড়েছে। এই পরিস্থিতিতে চিন তাইওয়ান দখল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘চিন ছিনিমিনি খেলায় মেতেছে। তাইওয়ান যদি তাইওয়ান দখলের পথে হাঁটে তাহলে যুক্তরাষ্ট্র সেই দ্বীপ রক্ষা করবে। আমরা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ’

সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমরা এক চিন নীতির সাথে একমত হয়েছি, আমরা এতে স্বাক্ষর করেছি। তবে তাইওয়ানকে যে জোর করে দখল করা যেতে পারে, এই ধারণা ঠিক নয়। এটি সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং ইউক্রেনে যা ঘটেছে, এখানেও তাই হবে। ’

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলতে গিয়ে বাইডেন বলেন, ‘ইউক্রেনে বর্বরতার জন্য পুতিনকে মূল্য দিতে হবে। এই দিকে নজর রাখাটা গুরুত্বপূর্ণ। এর থেকে চিন তাহলে কী বার্তা পাচ্ছে… তারা তাইওয়ানকে জোর করে দখল করতে পারবে? আমার মনে হয় তাইওয়ান দখল করবে না চিন। তবে বাকি বিশ্ব কত কঠিন বার্তা দিতে পারে তার ওপর নির্ভর করছে এটা। ’

এদিকে বাইডেনের সতর্কতার পর চিনের পক্ষ থেকে থেকে বলা হয়েছে, তাইওয়ান ইস্যুতে তারা জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। সোমবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, ‘জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চিনা জনগণের দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি এবং ক্ষমতাকে কারোরই অবমূল্যায়ন করা উচিত নয়।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top