News Flash

  • Home
  • প্রধান খবর
  • Karti Chidambaram : কার্তি চিদাম্বরমের প্রাক্তন সহকারীর সিবিআই হেফাজত তিনদিন বাড়ল
Image

Karti Chidambaram : কার্তি চিদাম্বরমের প্রাক্তন সহকারীর সিবিআই হেফাজত তিনদিন বাড়ল

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : চিনা নাগরিকদের ভিসার জন্য ঘুষ নেওয়ার মামলায় কার্তি চিদাম্বরমের প্রাক্তন সহকারী এস ভাস্কর রমনের সিবিআই হেফাজতের মেয়াদ তিনদিন বাড়াল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। বিশেষ বিচারক এম কে নাগপাল তিনদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভাস্কর রমনের সিবিআই হেফাজতের মেয়াদ আজ শেষ হওয়ার পরে তাকে সিবিআই আদালতে পেশ করা হয়েছে। গত ১৮ মে ভাস্কর রমনকে গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআই অনুসারে, ২০১১ সালে মানসার তালওয়ান্ডি সাবো পাওয়ার লিমিটেড (টিএসপিএল) বেল টুলস লিমিটেডকে ৫০ লক্ষ টাকা দিয়েছিল, যা এস ভাস্কর রমনকে একটি চিনা ভিসার জন্য ঘুষ হিসাবে দিয়েছিল।
গত ২০ মে কার্তি চিদাম্বরমের আগাম জামিনের আবেদনের শুনানির সময় আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছিল যে কার্তি চিদাম্বরমকে গ্রেফতার করা প্রয়োজন কিনা তা তিন দিন আগে জানাতে। আদালত কার্তি চিদাম্বরমকে তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত কার্তিকে ২৪ মে বিদেশ সফর থেকে ফিরে আসার ১৬ ঘন্টার মধ্যে তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top