News Flash

  • Home
  • বিদেশ
  • Narendra Modi: কোভিড-পরবর্তী বিশ্বে ভারত ও জাপানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: কোভিড-পরবর্তী বিশ্বে ভারত ও জাপানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

টোকিও, ২৩ মে (হি.স.): কোভিড-পরবর্তী বিশ্বে ভারত ও জাপানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোয়াড শিখর সম্মেলনে যোগ দিতে সোমবার সকালেই জাপানের রাজধানী টোকিও-তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইতিমধ্যে জাপানের বসবাসরত ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

টোকিও পৌঁছনোর পর টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোভিড-পরবর্তী বিশ্বে ভারত ও জাপানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। উভয় দেশ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। একসঙ্গে আমরা একটি স্থিতিশীল এবং সুরক্ষিত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মূল স্তম্ভ। আমি সমানভাবে আনন্দিত যে আমরা বিভিন্ন বহুপাক্ষিক ফোরামেও ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

প্রসঙ্গত, মঙ্গলবার কোয়াড শিখর সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এছাড়াও জাপানের জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। কথা বললেন জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গেও।

Releated Posts

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top