News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবের হোশিয়ারপুরে গভীর নলকূপে পড়ে শিশুর মৃত্যু
Image

পঞ্জাবের হোশিয়ারপুরে গভীর নলকূপে পড়ে শিশুর মৃত্যু

হোশিয়ারপুর, ২২ মে (হি.স.) : কুকুরকে তাড়াতে গিয়ে পঞ্জাবের হোশিয়ারপুরে ছয় বছরের এক শিশু বোরওয়েলে পড়ে যায়। ঘটনাটি ঘটে রবিবার। সেনা ও এনডিআরএফ দল ও স্থানীয় যুবকদের সহায়তায় শিশুটিকে বোরওয়েল থেকে বের করে আনলেও তাকে বাঁচনো গেল না। তার নয় ঘন্টা পরে মারা গেল শিশুটি।

রবিবার সকালে হোশিয়ারপুর জেলার বৈরামপুর গ্রামে পাঁচ ভাইবোনের মধ্যে ছোট হৃতিক খেলছিল। খেলার সময় একটি কুকুর তাকে অনুসরণ করে। কুকুরের হাত থেকে বাঁচতে দৌড়াতে গিয়ে প্রায় একশো ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় সে। হৃতিকের বাবা-মা শ্রমিক। আশেপাশে খেলা শিশুরা হৃতিকের বাবা-মাকে খবর দেয়। ঘটনার খবর পাওয়া মাত্রই সামাজিক সংগঠন ছাড়াও দায়িত্ব নেয় জেলা প্রশাসন। শিশুটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী।
হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার সন্দীপ হংস, ডিএসপি গোপাল সিং ছাড়াও হোশিয়ারপুর জেলার উদমুর আসনের আম আদমি পার্টির বিধায়ক জসভীর সিং রাজা গিল ঘটনাস্থলে পৌঁছে হৃতিককে বাঁচানোর চেষ্টা করেন। প্রায় নয় ঘণ্টা ধরে সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ এবং ফায়ার ব্রিগেডের দল স্থানীয় যুবকদের সহায়তায় হৃতিককে উদ্ধার করা হলেও শেষরক্ষা করা গেল না।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top