News Flash

  • Home
  • বিদেশ
  • Imran Khan : ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান
Image

Imran Khan : ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

ইসলামাবাদ, ২২ মে (হি.স.) : শনিবার রাতে পেট্রল-ডিজেলের উপর শুল্ক কমানোর ঘোষণার পরই ফের ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন চাপের সামনে ভারতের অনমনীয় অবস্থান এবং স্বাধীন বিদেশনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে বিশেষ ছাড়ে অপরিশোধিত তেল কেনার পরই শনিবার রাতে পেট্রল-ডিজেলের উপর শুল্ক কমিয়েছে নয়াদিল্লি। তার পরই ওপার থেকে ভেসে এল উচ্ছ্বসিত প্রশংসা। একইসঙ্গে ‘হতাশ’ ইমরানের আফশোস, “আমার দেশকেও তো একইপথে চালাতে চেয়েছিলাম। কিন্তু হল কই!”

আমজনতাকে স্বস্তি দিয়ে পেট্রল-ডিজেলের উপর শুল্ক কমিয়েছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ নিয়ে দেশের অভ্যন্তরে যতই সমালোচনা হোক না কেন, পড়শি দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান কিন্তু উচ্ছ্বসিত। নয়াদিল্লির শুল্ক হ্রাসের সিদ্ধান্তের পরই টুইট করেন ইমরান খান। তিনি লেখেন, “কোয়াডের সদস্য হওয়া সত্ত্বেও মার্কিন চাপ থাকার পরেও রাশিয়া থেকে বিশেষ ছাড়ে কম দামে তেল কিনল ভারত। দেশবাসীকে স্বস্তি দিতেই তাদের এই পদক্ষেপ।” একইসঙ্গে তাঁর আফশোস, “আমাদের সরকারও এটাই করতে চেয়েছিল। স্বাধীন বিদেশনীতি তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য।”

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top