News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested : গ্রেফতার আরও এক, বেদখলকারীদের উচ্ছেদ করার নির্দেশ, এরাই হিংসাত্মক কার্যে লিপ্ত হয়, বটদ্ৰবা থানা দহনকাণ্ডে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
Image

Arrested : গ্রেফতার আরও এক, বেদখলকারীদের উচ্ছেদ করার নির্দেশ, এরাই হিংসাত্মক কার্যে লিপ্ত হয়, বটদ্ৰবা থানা দহনকাণ্ডে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

নগাঁও (অসম), ২২ মে (হি.স.) : নগাঁও জেলার বটদ্ৰবা থানায় অগ্নিসংযোগ ও বিভিন্ন মামলার ফাইল বাইরে বের করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে অন্যতম মূল অভিযুক্ত আনোয়ার হুসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এ ধরনের হিংসার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম অবস্থান নেওয়া হবে, সাফ জানিয়েছেন গৃহ দফতরের দ্বায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

নগাঁও সদর পুলিশ সূত্রের খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ বিকেলের দিকে বটদ্ৰবা থানার অন্তর্গত হাইডুবি গ্রামের বাসিন্দা আনোয়ার হুসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে নগাঁও সদর থানায় এনে জেরা চালিয়েছেন পুলিশের পদস্থ আধিকারিকরা৷ সূত্রটি জানিয়েচেন, বটদ্ৰবা থানা দহন মামলায় মূল অভিযুক্ত মজিবুর রহমান, রফিকুল ইসলাম, মৃত সফিকুল ইসলামের স্ত্রী রশিদা খাতুন এবং আনোয়ার হুসেনকে আজ বিচারবিভাগীয় আদালতে পেশ করে পাঁচদিনের হেফাজতে নিয়েছে নগাঁও পুলিশ।

এদিকে গতকাল সংগঠিত হিংসাত্মক ঘটনা সম্পর্কে প্রচিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্ৰী বলেন, সভা-সমাবেশে আমরা যে সব কথা বলি, গতকালের ঘটনা এর প্রকৃষ্ট প্রমাণ। বটদ্ৰবার ঘটনা প্ৰমাণ করেছে, অসমে সাধারণ নাগরিক কেমন জীবন-যাপন করছেন। যারা ওই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। এছাড়া তিনি সকলকে সতর্ক করে বলেছেন, তাঁর সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন এ ধরনের কার্যে জড়িতদের ক্ষমা করা হবে না। দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করা হবে, বলেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

তিনি বলেন, বটদ্রবায় শনিবার যে কাণ্ড সংঘটিত হয়েছে তা এক ভয়ংকর ঘটনা। থানায় জনৈক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্ৰ করে একাংশ উত্তেজিত জনতা যে ভাবে হিংস্র আচরণ করেছেন তা মেনে নেওয়া যায় না। এরা পুলিশকেও মারধর করেছে। তবে গোটা ঘটনার তদন্ত চলছে। মুখ্যমন্ত্ৰী আরও বলেন, বটদ্ৰবায় বহু ভূমি বেদখলকারীদের কবজায়। বেদখলকারীদের উচ্ছেদ করতে ইতিমধ্যে জেলাশাসককে তিনি নির্দেশ দিয়েছেন বলেও জানান ড. শর্মা। এছাড়া, বটদ্ৰবার আশপাশ এলাকায় জবরদখলকৃত অঞ্চলেও উচ্ছেদ চালাতে বলেছেন তিনি। কেননা, জবরদখলকারীরাই রাজ্যের বিভিন্ন প্রান্তে শান্তি-সম্প্ৰীতিতে বিঘ্ন ঘটায়, বলেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top