News Flash

  • Home
  • দেশ
  • Arjun Singh : আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির সাংসদ অর্জুন সিং
Image

Arjun Singh : আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির সাংসদ অর্জুন সিং

বারাকপুর, ২২ মে (হি.স.) : আজ রবিবার তৃণমূলে ফিরতে পারেন বিজেপি সাংসদ অর্জুন সিং। পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন তিনি। সূত্রের খবর, আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বারাকপুরের বিজেপি সাংসদের যোগদান-সম্ভাবনা। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেকের বৈঠক বলে জানা গিয়েছে।

দলবদলের জল্পনার মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট অর্জুন সিংয়ের। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘যাঁরা আমার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা নিজেদের দিকে দেখুন’। ফের শায়েরি পোস্ট বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।
রবিবার সাংবাদিকদের বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই কলকাতা যাচ্ছি। একজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করব, বৈঠক আছে।’ তবে কার সঙ্গে বৈঠক, কখন বৈঠক সেই বিষয়ে কিছুই খোলসা করেননি বারাকপুরের সাংসদ।

গত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন অর্জুন। বারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হন। দিন যত এগিয়েছে, তৃণমূল-অর্জুন সম্পর্কের ফাটল বড় হয়েছে। কিন্তু কিছুদিন আগে থেকে অর্জুনের বাণ বিজেপিমুখী হয়ে যায়। পাটশিল্প-পাট শ্রমিকদের অভাব অভিযোগকে সামনে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতে থাকেন বারাকপুরের সাংসদ। তড়িঘড়ি দিল্লি থেকে ডেকে পাঠানো হয় অর্জুনকে। শুরু হয় ড্যামেজ কন্ট্রোল। কিন্তু ড্যামেজ কন্ট্রোল হয়নি, তা রবিবাসরীয় বেলায় সে কথাই বুঝিয়ে দিলেন অর্জুন। একই সঙ্গে তৃণমূলে যোগদানের জল্পনাও বাড়িয়ে দিলেন।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top