News Flash

  • Home
  • দেশ
  • হায়দরাবাদে যুবককে কুপিয়ে খুন, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

হায়দরাবাদে যুবককে কুপিয়ে খুন, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

হায়দরাবাদ, ২১ মে (হি. স.) : তেলেঙ্গানার হায়দরাবাদে যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। হায়দরাবাদের শাহিনয়াথগঞ্জ থানা এলাকার ঘটনা। মৃত যুবকের নাম-নীরজ। কী কারণে ওই যুবককে খুন করা হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। খোঁজ চলছে দুষ্কৃতীদের। এদিকে, নীরজের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর স্ত্রী সঞ্জনা-সহ পরিবারের সদস্যরা।

পশ্চিম ডিসিপি জোয়েল দাভিস জানিয়েছেন, নীরজ নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে ৪ দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ডিসিপি আরও জানিয়েছেন, মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজ চলছে। জাতপাত সংক্রান্ত কারণে এই হামলা হতে পারে। সঞ্জনার পরিবারের হাত থাকতে পারে এই হামলার নেপথ্যে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top