News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Amit Shah: জাতীয়তাবাদ ও অসীম জ্ঞানের অনন্য প্রতীক স্বামীজির চিন্তাধারা অনুপ্রেরণার অবিচ্ছিন্ন উৎস, অরুণাচলে বলেছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত
Image

Amit Shah: জাতীয়তাবাদ ও অসীম জ্ঞানের অনন্য প্রতীক স্বামীজির চিন্তাধারা অনুপ্রেরণার অবিচ্ছিন্ন উৎস, অরুণাচলে বলেছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত

তিরাপের নরোত্তমনগরে রামকৃষ্ণ মিশন আশ্রমের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন শাহের

তিরাপ (অরুণাচল প্রদেশ), ২১ মে (হি.স.) : জাতীয়তাবাদ ও অসীম জ্ঞানের অনন্য প্রতীক স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আমাদের জন্য অনুপ্রেরণার এক অবিচ্ছিন্ন উৎস। এই সকল যুগবতাররা যুগে যুগে দেশকে পথপ্রদর্শন করতে খাকবেন। বলেছেন কেন্ৰীুগয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ শনিবার অরুণাচল প্রদেশের তিরাপ জেলার নরোত্তমনগরে রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করে প্রদত্ত ভাষণে বলেছেন শাহ। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামকৃষ্ণ মিশন আশ্রম সমগ্র জাতির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চেতনার প্রধান কেন্দ্র।

অরুণাচল প্রদেশের তিরাপে রামকৃষ্ণ মিশন আশ্রমের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আজ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং বেশ কয়েকজন স্বামীজি মহারাজকে সঙ্গে নিয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেছেন অমিত শাহ।

প্রসঙ্গত, আজ শনিবার সকাল ১১টায় উজান অসমের অন্তর্গত ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে অবতরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে বিএশএফের হেলিকপ্টারে তিনি তিরাপের নরোত্তমনগরে রামকৃষ্ণ মিশন আশ্রমের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে সোজা দেওমালি আসেন।

এখানকার অনুষ্ঠান শেষে বিকেলের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী পরশুরাম কুণ্ড পরিদর্শন করবেন। এর পর গোল্ডেন প্যাগোডা গেস্ট হাউসে পৌঁছবেন তিনি। আগামীকাল রবিবার অমিত শাহ নামসাইয়ে বহুমুখী কমিউনিটি হল গ্রাউন্ডে একটি জনসভায় ভাষণ দেবেন। তার পর গোল্ডেন প্যাগোডা গেস্ট হাউসে বিআরও, এনএইচআইডিসিএল, এসএসবি, আসাম রাইফেলস, আইটিবিপি এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে বৈঠকে বসার কথা তাঁরা। আগামীকাল বিকেলে ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top