News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrested: ফেসবুকে জ্ঞানবাপী কাণ্ড নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেফতার ইতিহাসের অধ্যাপক
Image

Arrested: ফেসবুকে জ্ঞানবাপী কাণ্ড নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেফতার ইতিহাসের অধ্যাপক

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : জ্ঞানবাপী মসজিদ সম্পর্কিত বিষয় নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করে গ্রেফতার হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। শুক্রবার রাতে পুলিশ অধ্যাপক রতন লালকে গ্রেফতার করে। ওই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ‘শিবলিঙ্গ’ পাওয়া নিয়ে নেটমাধ্যমে একটি পোস্ট করেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হিন্দু কলেজের অধ্যাপক রতন লাল। উত্তর দিল্লির সাইবার থানার তরফে ১৫৩ এ, ২৯৫ এ ইত্যাদি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, গত মঙ্গলবারই অধ্যাপক লালের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা করেন দিল্লির এক আইনজীবী। তাঁর অভিযোগ, শিবলিঙ্গ নিয়ে যে পোস্ট অধ্যাপক করেছেন, তা আপত্তিজনক এবং বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ করে লেখা। অধ্যাপকের এই ‘উদ্দেশ্যপ্রণোদিত’ কাজের জন্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তিনি। এর পরেই শুক্রবার রাতে ওই অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ।

অধ্যাপক লাল বলেন, ‘‘ভারতে কোনও বিষয় নিয়ে মন্তব্য করা মানেই কারও না কারও ভাবাবেগে আঘাত লাগবে। তাই, এটা নতুন কিছু নয়। ইতিহাসবিদ হিসেবে আমার কিছু পর্যবেক্ষণ আছে, সে সবই ফেসবুক পোস্টে লিখেছিলাম।’’

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top